সুপার এইটের ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে সেমিযুদ্ধের দৌড়ে অক্সিজেন পেয়েছে ভারত। রবিবাসরীয় সন্ধ্যায় সূর্যকুমার যাদবের দলের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি একপ্রকার কোয়ার্টার ফাইনাল। মরণবাঁচন সেই ম্যাচটি খেলতে শুক্রবার বিকেলে কলকাতা চলে এল ভারতীয় দল। কিন্তু এতে একটা বিপত্তিও ঘটল। ভূমিকম্পের কারণে টিম ইন্ডিয়ার বিমান অবতরণে বিঘ্ন ঘটল।
এই বিষয়ে আরও খবর
শুক্রবার দুপুর ১.২২ মিনিট নাগাদ কলকাতায় ভূকম্পন অনুভূত হয়। বহুতল থেকে আতঙ্কে নিচে নেমে পড়েন শয়ে শয়ে মানুষ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র কম্পন অনুভূত হয়। প্রাথমিক অ্যালার্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.০। উৎস কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে বাংলাদেশের খুলনায়। বারবার কম্পন অনুভূত হয়েছে। সবমিলিয়ে ৪৫ সেকেন্ড কম্পন স্থায়ী হয় তিলোত্তমায়।

এর প্রভাব গিয়ে পড়ে কলকাতা বিমানবন্দরেও। শুক্রবার দুপুরে চেন্নাই থেকে কলকাতা উড়ে যায় ভারতীয় দল। বিকেল সাড়ে চারটে নাগাদ চেন্নাই থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় দলকে নিয়ে নামার কথা ছিল। কিন্তু ভূমিকম্পের কারণে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে বিমান অবতরণ বিলম্বিত হয়। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর কলকাতায় নামেন সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীররা।
আহমেদাবাদ থেকে ঘণ্টা দেড়েক পর ওয়েস্ট ইন্ডিজ দলের কলকাতায় অবতরণে অবশ্য কোনও বিলম্ব হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার প্রোটিয়ারা জিতে যাওয়ায় আর কোনও কঠিন সমীকরণ নেই। দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছে সেমিফাইনালে। গ্রুপের দ্বিতীয় দল হিসাবে কে উঠবে শেষ চারে, সেটা ১ মার্চই ঠিক হবে। ইডেনে সেদিন ভারত-ওয়েস্ট ইন্ডিজের ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচ। যে জিতবে, সে সেমিতে। অন্য দল ফিরবে বাড়ি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?



