অসাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপের ফাইনালে ভারত। রান পেয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। বোলিংয়ে আগুন ঝরিয়েছেন জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়ারা। ফিল্ডিংও দুর্দান্ত করেছেন অক্ষর প্যাটেলরা। সব মিলিয়ে ইংল্যান্ডকে উড়িয়ে গৌতম গম্ভীরের দলের সামনে বিশ্বজয়ের সুযোগ। আর নেটিজেনরা ‘কৃতিত্ব’ দিচ্ছেন? মহেন্দ্র সিং ধোনিকে। ওয়াংখেড়েতে ধোনিকে দেখার পর ফের ভাইরাল ‘থালা ফর আ রিজন’।
এই বিষয়ে আরও খবর
ভারতের সেমির লড়াইয়ের দিনই মুম্বইতে সাতপাকে বাঁধা পড়়েছেন শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর। যে বিবাহ আসরে উপস্থিত ছিলেন তাবড় ব্যক্তিত্বরা। অর্জুনের বিয়ে শেষ করেই সোজা ভারতের খেলা দেখতে চলে আসেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের সময় বারবার ক্যামেরায় ধরা পড়ছিল দেশকে জোড়া বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়কের মুখ। সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষীও।
ম্যাচের পরই সোশাল মিডিয়ায় ভাইরাল ‘থালা ফর আ রিজন’। কেন? কারণ ভারত ম্যাচ জিতেছে ৭ রানে। প্রথমে ব্যাট করে সঞ্জু স্যামসনরা তোলেন ২৫৩ রান। জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৬ রানে। আর দু’দলেরই পড়েছিল ৭টি করে উইকেট। ধোনির সঙ্গে ৭ নম্বরের সম্পর্ক তো নতুন করে বলার নয়। তিনি নিজে ৭ নম্বর জার্সি পরে খেলেন। তাই ৭ সংখ্যার সঙ্গে কোনও কিছুর যোগাযোগ পেলেই ভক্তরা ‘থালা ফর আ রিজন’ ধ্বনি তোলেন।
won by 7 runs… for a reason 👀
— Google India (@GoogleIndia) March 5, 2026
এখানেই শেষ নয়। তিলক ৭ বলে ২১ রান করেন। সঞ্জু ও বেথেল ৭টি করে ছক্কা হাঁকান। সঞ্জু স্যামসন ৪২ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান। শিবম দুবে করেন ২৫ বলে ৪৩ রান। আর দু’জনেই চেন্নাই সুপার কিংসে খেলেন। ব্যস! নেটদুনিয়ায় ফের ভাইরাল ধোনিকে নিয়ে স্লোগান। এমনকী গুগল ইন্ডিয়া বা পাঞ্জাব কিংস থেকেও লেখা হয়েছে ‘থালা ফর আ রিজন।’
Won by 7️⃣ runs, for a reason! 😂♥️#INDvENG pic.twitter.com/M0ztGIPfqW
— Punjab Kings (@PunjabKingsIPL) March 5, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!



