চার বছর আগে তিনি গলা ফাটাচ্ছিলেন নিজের দেশের হয়ে। আর আজ তিনি নামছেন দেশের জার্সিতে। বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল যেন ইংল্যান্ডের তরুণ তুর্কি জেকব বেথেলের স্বপ্নপূরণের যাত্রা। ২০২২ সালে তিনি ছিলেন ইংল্যান্ডের সমর্থক, ২০২৬ সালে এসে তিনি ইংল্যান্ডের অন্যতম ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছেন।
এই বিষয়ে আরও খবর
এই নিয়ে পরপর তিনবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড। ২০২২ সালে অ্যাডিলেডে একপেশেভাবে ম্যাচ জিতেছিল ইংরেজ বাহিনী। সেবার প্রথমে ব্যাট করতে নেমে ভারত ১৬৮ রান তুলেছিল। কিন্তু সেই রানটা চার ওভার বাকি থাকতে কোনও উইকেট না খুইয়ে তুলে নেয় ইংল্যান্ড। বাটলার করেন ৮০ রান। হেলস ৮৬ রান। ওই ম্যাচ দেখতে অ্যাডিলেডের গ্যালারিতে ছিলেন তখন ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলা বেথেল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যাডিলেডের ওই ম্যাচের পর জামা খুলে অবিকল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভঙ্গিতে সেলিব্রেশন করছেন এক তরুণ। তবে তিনি বেথেল নন। ওই ভাইরাল ভিডিওতে নিজেকে দেখে একগাল হাসি ইংরেজ তারকার মুখে। চার বছর আগের স্মৃতি রোমন্থন করে তিনি বলছেন, “অনূর্ধ্ব ১৯ দলে আমার অধিনায়ক টম প্রেস্টের সঙ্গে ওই ম্যাচ দেখতে গিয়েছিলাম। ফাইনালের টিকিট পাইনি বলে সেমিফাইনাল দেখতে গিয়েছিলাম। ইংল্যান্ডকে জিততে দেখাটা অনবদ্য অনুভূতি।” সেদিন ম্যাচ জেতানো বাটলারের সঙ্গে এখন একই ড্রেসিংরুম ভাগ করেন বেথেল।
এবার বেথেল নিজে নামবেন ইংল্যান্ডের জার্সিতে। টি-২০ বিশ্বকাপের ইতিহাস বলছে, ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল বরাবর একপেশে হয়েছে। ২০২২ সালে ইংল্যান্ড গুঁড়িয়ে দিয়েছিল ভারতকে। গত টি-২০ বিশ্বকাপে সেই ছবিটা উলটে যায়। ৬৮ রানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে রোহিত শর্মার দল। এবারের বিশ্বকাপে ভারত এবং ইংল্যান্ড দুই দলই একটিমাত্র ম্যাচ হেরেছে। গ্রুপ পর্বে হ্যারি ব্রুকরা হেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাছে। আর ভারত সুপার এইটে হারে দক্ষিণ আফ্রিকার কাছে। এবারের বিশ্বকাপে একবারও মুখোমুখি হয়নি ভারত-ইংল্যান্ড। সেমিফাইনালে এবার জিতবে কে?
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু



