তাঁর লক্ষ্য, একটা আইপিএলে দু-তিন হাজার রান করবেন। তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর ( Vaibhav Sooryavanshi) কাছে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও আকাশছোঁয়া। কিন্তু তরুণ ক্রিকেটারের সতীর্থই মনে করছেন, বৈভবের পক্ষে পেশাদার ক্রিকেটে সফল হওয়া একেবারে অসম্ভব। ১৪ বছর বয়সি ক্রিকেটার ব্যক্তিগত জীবন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, বৈভব সাধারণত কারও কথা শোনে না।
মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন বৈভব। আগামী দিনে আরও বহু রেকর্ড ভাঙবে এই তরুণ তুর্কির ব্যাট, এমনটাই অনুমান ক্রিকেটপ্রেমীদের। মাঠে এবং মাঠের বাইরে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতেই দেখা যায় বিহারের এই তরুণকে। কিন্তু সেটা অতিরিক্ত আত্মবিশ্বাস নয় তো? উঠছে প্রশ্ন। দিনকয়েক আগে বৈভবকে প্রশ্ন করা হয়, “এবারের আইপিএলে তোমার লক্ষ্য কী? কত রান করতে চাও? অরেঞ্জ ক্যাপ জেতার জন্য কী পরিকল্পনা রয়েছে?” বৈভবের জবাব ছিল চমকে দেওয়ার মতো। সঙ্গে সঙ্গে সে বলে, “এভাবে প্রশ্ন করলে তো আমি বলব দু’তিন হাজার রান করার কথা বলব।”
আরও পড়ুন:
মাত্র ১৪ বছর বয়সেই এত আত্মবিশ্বাস? দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি’ভিলিয়ার্সের মতে, “অনূর্ধ্ব ১৯ পর্যায়ে বৈভব যেভাবে খেলেছে, আইপিএলেও সেভাবে খেলেছে। পুরোটাই একেবারে পেশাদার মেজাজে। এখন হয়তো ও বোলারদের সম্মান দিচ্ছে না। কিন্তু পেশাদার ক্রিকেট খেললে সেটা বদলে যাবে।” এই মন্তব্যে জবাবেই বিস্ফোরক মন্তব্য করেছেন আরসিবি তারকা জিতেশ শর্মা। গত বছর রাইজিং স্টার্স ভারতীয় দলে জিতেশের নেতৃত্বে খেলেছিল বৈভব। সেসময়ের অভিজ্ঞতা তুলে ধরে জিতেশের মত, বৈভব মোটেই পেশাদার হতে পারবে না।
আরসিবি তারকা বলেন, “সকলেই চেষ্টা করছে যেন বৈভব একজন সফল পেশাদার ক্রিকেটার হয়। কিন্তু ও মোটেই পেশাদার নয়, আমি অন্তত এটুকু বলতে পারি। অন্তত মাঠের বাইরে ও কিছুতেই পেশাদার হতে পারে না। আমি বারবার ওকে বলি, রাতের বেলা যেন আইসক্রিম না খায়। তবু কথা শোনে না।” যদিও হাসির ছলে একথা বলেছেন জিতেশ। কিন্তু বর্তমান ক্রিকেটে ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলতে গেলে ফিটনেস ধরে রাখতে পারবেন বৈভব?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোজ ইনসুলিনের ঝামেলা শেষ! কীভাবে কাজ করবে বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন?
-
বিশ্বকাপের ক্ষত না শুকোতেই ইঙ্গিতবাহী পোস্ট! রোনাল্ডোর মন্তব্যে দ্বিধাবিভক্ত নেটপাড়া
-
জীবিত ব্যক্তির পাঁজর ভেঙে ‘ডানা’! সত্যিই কি নিষ্ঠুরতা আর ভাইকিং ছিল সমার্থক?
-
অধিকৃত কাশ্মীরে গণহত্যার ছক পাকিস্তানের! বিদ্রোহ দমনে আরও ৪০০০ সেনা, ৭ রেঞ্জার্স উইং
-
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনম ওয়াংচুক বলছেন, ‘আমি গান্ধী নই’