সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট খেলোয়াড়দের দেশের সেনাবাহিনীতে সাম্মানিক পদ পাওয়া বা যোগদান বড় কোনও ঘটনা নয়। মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) থেকে শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)– ভারতে এরকম অনেকেই সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। এবার একই দৃশ্য দেখা গেল শ্রীলঙ্কাতেও (Sri lanka)। সে দেশের দুই অতি পরিচিত ক্রিকেটার যোগ দিলেন সে দেশের সেনাবাহিনীতে। এঁরা হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার থিসারা পেরেরা (Thisara Perera) এবং দীনেশ চান্দিমাল (Dinesh Chandimal)। দু’জনেই কিন্তু আইপিএলেও খেলেছেন। আর দু’জনের মধ্যে পেরেরা খুবই জনপ্রিয়ও।
[আরও পড়ুন: ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে পাঞ্জাবের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ জিতল কেকেআর]
জানা গিয়েছে, শ্রীলঙ্কার সেনাবাহিনীতে মেজর পদে যোগ দিয়েছেন পেরেরা। কলম্বো গ্যাজেট নামে স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রীলঙ্কান আর্মির ভলেন্টিয়ার ফোর্সে যোগ দিয়েছেন এই দুই ক্রিকেটার। এই প্রসঙ্গে টুইটও করেন পেরেরা। লেখেন, ‘‘সবসময় দেশ আমার কাছে সবার আগে ছিল, আছে এবং থাকবে। সেনার ভলেন্টিয়ার ফোর্সে যোগ দিলাম।’’ টুইট করেন দীনেশ চান্দিমালও।
Always country first for me Always has been and Always will be 🙏🏾
Commissioned to Army volunteer force 🇱🇰 🏏
09/10/2020 @chandi_17 pic.twitter.com/RE540UT2An— Thisara perera (@PereraThisara) October 9, 2020
A really honor and proud moment.. Commissioned as army volunteer force officially from today.. . 🇱🇰👮🏽♂️ #countryfirst #militarylife @PereraThisara pic.twitter.com/SRLL7J1vKI
— dinesh chandimal (@chandi_17) October 9, 2020
প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে ছ’টি টেস্ট, ১৬১টি ওয়ানডে এবং ৭৯টি টি–টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সি পেরেরা। এছাড়া IPL-এ অত্যন্ত জনপ্রিয় মুখও তিনি। এখনও পর্যন্ত সাতটি সিজনে চেন্নাই (Chennai Super Kings), কোচি টাস্কার্স, মুম্বই (Mumbai Indians), সানরাইজার্স (Sunrisers Hyderabad), কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে টুর্নামেন্টে খেলেছেন। অন্যদিকে, দীনেশ চান্দিমাল অবশ্য একবারই কোনও আইপিএলের দলে সুযোগ পেয়েছিলেন। ২০১২ সালে তাঁকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।
[আরও পড়ুন: খারাপ ফর্মের জন্য যশস্বী জয়সওয়ালকে তোপ নেটিজেনদের, যোগ্য জবাব দিলেন আকাশ চোপড়া]
সর্বশেষ খবর
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব
-
‘গৃহবধূরা দেশ গড়েন’, হোমমেকারদের মাসিক ৩০ হাজার টাকা ‘বেতনে’র পক্ষে সুপ্রিম কোর্ট