Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Cricket World Cup

দিল্লিতে এক মঞ্চে তিন বিশ্বজয়ী দলকে সংবর্ধনা, চেষ্টা চলছে এশিয়া কাপ ট্রফি নিয়ে আসার

১৫ মার্চ নয়াদিল্লিতে ভারতীয় বোর্ড আয়োজিত ‘নমন অ‌্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিশ্বজয়ী ভারতীয় দলকে সংবর্ধিত করা হবে। যা বরাবর মুম্বইয়ে হয়। কিন্তু এবার তা সরিয়ে নিয়ে আসা হয়েছে নয়াদিল্লিতে। তবে খবর যা, শুধুমাত্র একটা বিশ্বজয়ী দলকে নয়। একসঙ্গে দেশের তিন-তিনটে বিশ্বজয়ী টিমের সংবর্ধনার বন্দোবস্ত করা হচ্ছে।

Advertisement
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ০৯:১৮

link
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ০৯:১৮

options
link
দিল্লিতে এক মঞ্চে তিন বিশ্বজয়ী দলকে সংবর্ধনা, চেষ্টা চলছে এশিয়া কাপ ট্রফি নিয়ে আসার zoom
তিন বিশ্বজয়ী দল। ফাইল ছবি।

আঠারো বছর পর আরসিবি’র আইপিএল জয়কে কেন্দ্র করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল চিন্নাস্বামীতে, তার রেশ পরবর্তীকালেও পড়েছে। কোহলিদের আইপিএল জয়ের উৎসবে যোগ দিতে গিয়ে চিন্নাস্বামীতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান এগারো জন সমর্থক। আহত হন বহু। যার পর মহা-টুর্নামেন্ট জয়ের বিজয়োৎসবকে ঘিরে কড়াকড়ি করে দেয় ভারতীয় বোর্ড।

হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারতীয় মহিলা টিম বিশ্বজয় করার পর কোনও উৎসব হয়নি। হুডখোলা বাসে টিমকে খোলা রাস্তায় ঘোরানোর দূরস্থান। সামান‌্য হুল্লোড়ও চাক্ষুষ করা যায়নি। যতটুকু যা হয়েছে মাঠে। এবং মাঠেই শেষ হয়ে গিয়েছে। দিন তিনেক আগে আহমেদাবাদে যে সূর্যোদয় ঘটল ভারতীয় ক্রিকেটের, অভিশাপের মাঠে যে টি-টোয়েন্টি বিশ্বজয় করল সূর্য-বাহিনী, তার পরেও কোনও উৎসব প্রভৃতি দেখা যায়নি। আহমেদাবাদ ছেড়ে বিশ্বজয়ী হওয়ার পরের দিনই ক্রিকেটাররা যে যাঁর বাড়ি চলে যান। শুধুমাত্র ভারত চ‌্যাম্পিয়ন হওয়ার পরের দিন, বিশ্বজয়ী অধিনায়ককে নিয়ে একটা ফটোশুট করেছিল আইসিসি, ব‌্যস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সে সময় শোনা যাচ্ছিল, আগামী ১৫ মার্চ নয়াদিল্লিতে ভারতীয় বোর্ড আয়োজিত ‘নমন অ‌্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিশ্বজয়ী ভারতীয় দলকে সংবর্ধিত করা হবে। যা বরাবর মুম্বইয়ে হয়। কিন্তু এবার তা সরিয়ে নিয়ে আসা হয়েছে নয়াদিল্লিতে। তবে খবর যা, শুধুমাত্র একটা বিশ্বজয়ী দলকে নয়। একসঙ্গে দেশের তিন-তিনটে বিশ্বজয়ী টিমের সংবর্ধনার বন্দোবস্ত করা হচ্ছে।

  1. সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টি-টোয়েন্টি ভারতীয় টিম।
  2. ওয়ানডে বিশ্বকাপজয়ী হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারতীয় টিম।
  3. আয়ুষ মাত্রে নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ ভারতীয় টিম।

গত দু’বছর ধরে সার্বিকভাবে ভারতীয় ক্রিকেটের সোনার সময় চলছে। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন হয় হরমনপ্রীত-স্মৃতি মন্ধানাদের ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। গত ফেব্রুয়ারি মাসে আবার বৈভব সূর্যবংশীর তাণ্ডবে ফাইনালে ইংল‌্যান্ডকে বধ করে বিশ্বজয়ী হয় ভারতের অনূর্ধ্ব-১৯ টিম। এর সঙ্গে জুড়ে দিন তিন দিন পূর্বের আহমেদাবাদ মহাকীর্তি। প্রত‌্যেক টিমকে আগামী ১৫ মার্চ নয়াদিল্লির বোর্ড অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে সম্মানিত করা হবে রোহিত শর্মা নেতত্বাধীন চ‌্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় টিমকে। গত বছরের শুরুতে যে টুর্নামেন্টে চ‌্যাম্পিয়ন হয়েছিল ভারত।

আরও একটা প্রচেষ্টা চলছে। শোনা গেল, আগামী ১৫ মার্চের অনুষ্ঠানের আগে চেষ্টা চলছে এশিয়া কাপ ট্রফি নিয়ে আসার। যে টুর্নামেন্ট জিতেও আজ পর্যন্ত ট্রফি পায়নি ভারত। গত বছর এশিয়া কাপ চলাকালীন ভারত-পাকিস্তান বিবাদ এতটাই চরমে ওঠে যে, ফাইনাল জয়ের পর এশীয় ক্রিকেট কাউন্সিল প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে চাননি সূর্যকুমাররা। কারণ, নকভি পাক বোর্ডের প্রধান এবং সে দেশের মন্ত্রী, তাই। পালটা নকভি ট্রফি নিয়ে চম্পট দেন! জানিয়ে দেন, এশিয়া কাপ ট্রফি নিতে গেলে, তাঁর অফিস থেকে এসে নিতে যেতে হবে। এখনও সেই ট্রফি হাতে এসে পৌঁছয়নি ভারতীয় বোর্ডের সদর দফতরে। তবে ‘নমন অ‌্যাওয়ার্ডস’-এর আগে তা আনার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.