বিশ্বজয়ের পরই নেতৃত্ব হারাতে চলেছেন সূর্যকুমার! জল্পনায় তোলপাড় ক্রিকেটমহল, দৌড়ে কে?
জোর জল্পনা, সূর্যর জুতোয় অন্য কেউ পা গলাতে চলেছেন।
আরও পড়ুন:
কেরিয়ারে ১১৩ টি-টোয়েন্টির পাশাপাশি ৩৭ ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট ছাড়া তিনি ধারাবাহিক নন। ভবিষ্যতেও তাঁকে অন্য ফরম্যাটে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। এই পরিস্থিতিতে তাঁর হাত থেকে নেতৃত্বের ব্যাটন উঠে যাওয়ার জল্পনার নেপথ্যে অবশ্য কতকগুলি কারণও রয়েছে।
প্রথম কারণ গৌতম গম্ভীরের নীতি। টিম ইন্ডিয়ার হেডকোচ আগামী দু'বছরের পরিকল্পনা করেই এগোতে চাইবেন। এই মুহূর্তে সূর্যর বয়স ৩৫। দু'বছর পর তাঁর বয়স বেড়ে দাঁড়াবে ৩৭। তাছাড়াও অতীতে যে সূর্যকুমারকে আমরা দেখতে অভ্যস্ত, সেই সেই ফর্মে তাঁকে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপে ৯ ম্যাচে তাঁর রান ২৪২। ফাইনালেও পর্যন্ত ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। সেই কারণেই নেতৃত্ব বদল তো দূরের ব্যাপার, প্রথম একাদশেও তাঁর জায়গা নিশ্চিত নয়...
আরও পড়ুন:
জানা যাচ্ছে, নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন ৩১ বছর বয়সি সঞ্জু স্যামসন। এবারের বিশ্বকাপে সঞ্জুর ফর্ম ছিল অবিশ্বাস্য। চারটি ম্যাচে সুযোগ না পেয়েও তিনি প্রতিযোগিতা শেষ করেছেন ৩২১ রানে। শেষ তিন ইনিংসে অপরাজিত ৯৭, ৮৯ ও ৮৯ রানের আতশবাজিতে ধাঁধিয়ে দিয়েছেন অনুরাগীদের চোখ। তাছাড়াও রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে অধিনায়কত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
তাছাড়াও এই মুহূর্তে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। তিনিও হতে পারেন অধিনায়ক। দলে রয়েছেন হার্দিক পাণ্ডিয়ার মতো অভিজ্ঞ অলরাউন্ডার। তিনি যোগ্য দাবিদার। যদিও আপাতত জুন পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। আইপিএলের উপরেই ফোকাস করবেন ক্রিকেটাররা। হয়তো এর মধ্যেই ভিতর ভিতর পরিকল্পনা সেরে নেবেন গম্ভীর-আগরকররা।
একটা বছর আগে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। কিন্তু দেশকে আইসিসি ট্রফি দেওয়ার ঠিক পরের টুর্নামেন্টে নেতৃত্ব হারাতে হয়েছিল হিটম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রোহিতকে সরিয়ে নেতৃত্বের রাজপাট দেওয়া হয়েছিল শুভমান গিলকে। এমন নজির ভারতীয় ক্রিকেটে বিরল। এবার সূর্যকুমারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও তাই অবাক হওয়ার কিছু থাকবে না।
অধিনায়ক হিসেবে জীবনের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সূর্যকুমার যাদবের পরবর্তী চাঁদমারি কী? খুব সহজ। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের স্বর্ণপদক! বিশ্বকাপ জিতে তিনি বলেন, "আমাদের টার্গেট ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পদক জেতা। তার পর পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ।" কিন্তু ততদিন আদৌ তিনি দলে থাকবেন কি না, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই।