সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় শিবিরে (Team India) আরও গভীর হল চিন্তার ভাঁজ। ক্রুণাল পাণ্ডিয়ার পর করোনা আক্রান্ত টিম ইন্ডিয়ার আরও দুই ক্রিকেটার। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং কৃষ্ণাপ্পা গৌথম (Krishnappa Gowtham)। বিসিসিআইয়ের তরফে এমনই খবর।
গত মঙ্গলবার জানা গিয়েছিল, মারণ ভাইরাস (Corona Virus) থাবা বসিয়েছে ক্রুণালের শরীরে। যার জেরে স্থগিত হয়ে গিয়েছিল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ক্রুণালের সংস্পর্শে আসা আট ক্রিকেটারকে চিহ্নিত করা হয়েছিল। তাঁদেরকে বাদ দিয়েই পরের দিন, বুধবার হয় দ্বিতীয় টি-টোয়েন্টি। আর এবার জানা গেল, ক্রুণালের সংস্পর্শে আসা ওই আটজনের মধ্যেই ছিলেন চাহাল ও গৌথম। তাঁরাই এবার করোনা সংক্রমিত। এছাড়াও ক্রুণালের সংস্পর্শে এসেছিলেন পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীপক চাহার, মণীশ পাণ্ডে এবং ইষাণ কিষান।
[আরও পড়ুন: ‘সোনা জেতাই একমাত্র লক্ষ্য’, পদক নিশ্চিত করে হুঙ্কার Lovlina’র, উৎসব বক্সারের গ্রামে]
একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ক্রুণালের (Krunal Pandya) সঙ্গে আপাতত শ্রীলঙ্কাতেই নিভৃতবাসে থাকতে হবে ওই ক্রিকেটারদেরও। ক্রুণালের পাশাপাশি চাহাল ও গৌথমকে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাকিরা থাকবেন এক সপ্তাহ। এর মধ্যে আবার ইংল্যান্ড সিরিজের জন্য ব্রিটেনে যাওয়ার ডাক পেয়েছিলেন পৃথ্বী ও সূর্যকুমার। কিন্তু তাঁদের খেলা নিয়েও তৈরি হয়ে গিয়েছে অনিশ্চয়তা। কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর কোভিড টেস্ট নেগেটিভ এলেই আইসোলেশনে থাকা ক্রিকেটাররা দেশে ফিরতে পারবেন। তবে দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় কলম্বো থেকে বৃহস্পতিবারই দেশে ফিরেছেন তাঁরা।
সেপ্টেম্বর থেকে আবার আইপিএলে মাঠে নামতে হবে এই ক্রিকেটারদের। যদিও তার আগে সুস্থ হয়ে অনুশীলনে ফেরার জন্য অনেকটাই সময় পাবেন তাঁরা। তবে আগামী ৪ আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে বিরাট কোহলিদের (Virat Kohli)। শ্রীলঙ্কা সফরে গিয়ে যেভাবে করোনার দাপট দেখতে হল ভারতীয় দলকে, তাতে কোহলিদের নিয়ে নিঃসন্দেহে চিন্তায় ভারতীয় বোর্ড (BCCI)। নিরাপদে সিরিজ আয়োজনও এখন বড় চ্যালেঞ্জ ইংল্যান্ড বোর্ডের কাছে।
[আরও পড়ুন: ‘ম্যাচ শুরুর এক মিনিট আগে বদলাতে হয়েছে পোশাক’, Olympics-এ হেরে বিস্ফোরক Mary Kom]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!