Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Vaibhav Sooryavanshi

চলে এল আরেক সূর্যবংশী! বিধ্বংসী সেঞ্চুরি বৈভবের ১০ বছরের ভাইয়ের, উচ্ছ্বসিত রাজস্থান তারকা

বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ব্যাটিংয়ের ঘোর কাটেনি ক্রিকেটপ্রেমীদের। ইতিমধ্যে হাজির আরেক সূর্যবংশী। সে হল বৈভবের ভাই আশীর্বাদ। দাদার মতোই বিধ্বংসী সেঞ্চুরি হাঁকাল জুনিয়র সূর্যবংশী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ০৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ০৯:৫৩

options
link
চলে এল আরেক সূর্যবংশী! বিধ্বংসী সেঞ্চুরি বৈভবের ১০ বছরের ভাইয়ের, উচ্ছ্বসিত রাজস্থান তারকা zoom
বৈভব সূর্যবংশী ও ভাই আশীর্বাদ
Advertisement

বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ব্যাটিংয়ের ঘোর কাটেনি ক্রিকেটপ্রেমীদের। ইতিমধ্যে হাজির আরেক সূর্যবংশী। সে হল বৈভবের ভাই আশীর্বাদ। দাদার মতোই বিধ্বংসী সেঞ্চুরি হাঁকাল জুনিয়র সূর্যবংশী। ভাইয়ের কাণ্ড দেখে দাদা কি চুপ থাকতে পারে? সোশাল মিডিয়ায় ভাইয়ের জন্য বার্তা দিল বৈভব।

আইপিএলে প্রায় সব ব্যক্তিগত পুরস্কারই রাজস্থান রয়্যালসের তারকার ঝুলিতে ঢুকেছে। ভারত ‘এ’ দলের হয়েও স্ট্রাইক রেটের ডবল সেঞ্চুরিতে ব্যাট করছে। বৈভবকে জাতীয় দলে দেখার অধীর অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যে চর্চা শুরু আশীর্বাদকে নিয়ে। বিহারের সমস্তিপুর থেকে উঠে আসা বৈভবের। সেখান থেকেই অভিযান শুরু করল আশীর্বাদ।

Advertisement

তাজপুর ক্রিকেট অ্যাকাডেমির অনুশীলন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছে বৈভবের ভাই। ৮৭ বলে ১০৩ রান করে ১০ বছর বয়সি আশীর্বাদ। ২০টা চারের পাশাপাশি একটা ছক্কাও হাঁকায় সে। স্ট্রাইক রেট ছিল ১১৮.৩৯। আশীর্বাদের সেঞ্চুরিতে মুগ্ধ বৈভবের। ভাইয়ের ছবি ইনিংসের স্কোরকার্ডের স্ক্রিনশট দিয়ে সে লিখেছে ‘অভিনন্দন আশীর্বাদ।’ ছোটভাই ছাড়াও বৈভবের এক দাদা আছে। তার নাম উজ্জ্বল সূর্যবংশী। তবে সে ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়।

Image

এখন শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলছে বৈভব। আফগানিস্তানের বিরুদ্ধে ২২ বলে ৪৪ রান করেছে। ২০০ স্ট্রাইক রেটে রান করে আউট হওয়ার পর বৈভবকে বেশ হতাশ দেখায়। চলতি বছরে বৈভবের দুর্দান্ত ফর্ম শুরু হয়েছিল আইপিএল থেকেই। পুরো টুর্নামেন্টে সর্বাধিক রান করে কমলা টুপি জিতেছে সে। পাশাপাশি সর্বোচ্চ স্ট্রাইক রেট এবং সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তার হাতে। চলতি মরশুমে ৭২টি ছক্কা মেরে আইপিএলের ইতিহাসে এক আসরে সর্বাধিক ছক্কার নতুন নজির গড়েছে বৈভব। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের পাশাপাশি এশিয়ান গেমসের দলেও জায়গা পেয়েছে বৈভব। আয়ারল্যান্ড সিরিজে যদি তার আন্তর্জাতিক অভিষেক হয়, তবে শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক করা ক্রিকেটার হবে সে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.