সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar), মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) পর এবার বিরাট কোহলি (Virat Kohli)। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে (Ram Mandir) উদ্বোধন। সেদিন ‘রামলালা’র ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
দেশের বিভিন্ন ক্ষেত্রে তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবার সেই তালিকায় উঠে গেল টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা ও বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) নাম। তারকা দম্পতিকে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হল। সেই ছবি এই সোশাল মিডিয়াতে ভাইরাল।
[আরও পড়ুন: রামমন্দিরই স্বপ্ন! বাবরি ধ্বংসের পর ৩১ বছর খালি পায়ে সাইকেলে দেশভ্রমণ দামোদরজির]
The face of cricket Virat Kohli and Anushka Sharma invited for Pran Prathistha at Ayodhya Ram Mandir 🧡 pic.twitter.com/4M1RUI6ILb
— Pari (@BluntIndianGal) January 16, 2024
শচীন থেকে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), মুকেশ আম্বানি (Mukesh Ambani) থেকে কঙ্গনা রানাউত (Kangana Ranaut), রামমন্দিরের উদ্বোধনে অযোধ্যায় যে চাঁদের হাট বসতে চলেছে, তা বলাই বাহুল্য। যে অনুষ্ঠানে রাজনৈতিক নেতা-নেত্রীর পাশাপাশি হাজির থাকবেন বিনোদন এবং ক্রীড়া জগতের নক্ষত্ররা। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে অযোধ্যা জুড়ে এখন সাজ সাজ রব।
গত ১৩ জানুয়ারি শচীনের বাড়িতে গিয়ে তাঁকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়। ১৫ তারিখ আমন্ত্রণপত্র পান ধোনি। এবার সেই তালিকায় জুড়ে গেল বিরাট-অনুষ্কার তারকা জুটি। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। যাঁদের মধ্যে রয়েছেন নামী খেলোয়াড়, ধনকুবের শিল্পপতি, বলিউডের তারকা, সাংবাদিক, কবিরাও। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটাররাও।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধন নয়! ২২ জানুয়ারি মোদির অনুষ্ঠান, তির রাহুলের]
সর্বশেষ খবর
-
এক সপ্তাহ বন্ধ সুন্দরবনের সাফারি, যোগা দিবসের প্রস্তুতিতে কলকাতায় টুরিস্ট বোট, লঞ্চ
-
বিধানসভায় ফিরহাদের সঙ্গে বৈঠক, বেরিয়ে এসে ঋতব্রত বললেন, ‘এবার ৬৫’
-
শোনেনি বাবার বারণ, ঝড়বৃষ্টি দেখেই শালিকের বাচ্চা বাঁচাতে ছুটেছিল কিশোর, বজ্রাঘাতে সব শেষ!
-
কালীঘাটে কুণালকে ডিম! মমতার বাড়ির সামনেই আক্রান্ত বেলেঘাটার বিধায়ক
-
‘বুড়ো বর, সুখ পান?’, আরবাজকে কটাক্ষ করতেই মোক্ষম জবাব সলমনদের বাড়ির বউমার