সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রীড়াজগতের দুই নক্ষত্র। মাঠের বাইরেও তাঁরা ভালো বন্ধু। সেই সুনীল ছেত্রীর (Sunil Chhetri) অবসরের ঘোষণায় আবেগঘন প্রতিক্রিয়া দিলেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে লিখলেন, “তুমি আমার ভাই। তোমার জন্য আমি গর্বিত সুনীল।” উল্লেখ্য, বৃহস্পতিবারই অবসর ঘোষণা করেন ভারতের ফুটবল কিংবদন্তি।
বিরাট কোহলি (Virat Kohli) ও সুনীল ছেত্রী। গত এক দশকে ভারতের ক্রীড়ামহলের সম্ভবত সবচেয়ে উজ্জ্বল দুই নক্ষত্র। দর্শকদের ভালোবাসা হোক বা ক্রীড়া সমালোচকদের সার্টিফিকেট- সবই পেয়েছেন দুই তারকা। তবে খেলার দুনিয়ার বাইরেও দারুণ বন্ধুত্ব রয়েছে দুই তারকার মধ্যে। বেঙ্গালুরুর দলের হয়ে আইপিএল-আইএসএল খেলেন তাঁরা। সেই সূত্রেও বেড়েছে দুই তারকার সখ্য। বেশ কয়েকবার একসঙ্গে আড্ডা দিতেও দেখা গিয়েছে তাঁদের।
[আরও পড়ুন: Exclusive: ‘এমন প্রতিভা বারবার আসে না’, সুনীলের অবসরে আবেগঘন দুই গুরু]
বৃহস্পতিবার আচমকাই অবসর ঘোষণা করেন সুনীল। যদিও বেশ কয়েকদিন ধরেই তাঁর অবসর নিয়ে আলোচনা চলছিল। সুনীল জানান, আগামী ৬ জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলেই নীল জার্সিকে বিদায় জানাবেন তিনি। ইনস্টাগ্রামে এই ঘোষণার পরেই একের পর এক কমেন্ট আসতে থাকে সুনীলের পোস্টে। তার মধ্যেই নজর কাড়ে বিরাটের বার্তা। বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলা বন্ধুকে কিং কোহলির বার্তা, “ভাই আমার, গর্বিত তোমার জন্য।” কেবল বিরাট নন, তাঁর আইপিএল দল আরসিবির তরফেও সুনীলের অবসর নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
India Football captain Sunil Chhetri to retire on June 6. 🥺
What a ride this has been, skipper! 94 international goals, so many laurels, an unbroken conviction and you’ve inspired so many young Indians to dream big. ⚽️🫡
Happy farewell to the No.11 but India’s #1,… pic.twitter.com/s3hEuXFjq3
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 16, 2024
[আরও পড়ুন: ফুটবলকে বিদায় কিংবদন্তি সুনীল ছেত্রীর, ৬ জুন কলকাতায় খেলবেন শেষ ম্যাচ!]
সর্বশেষ খবর
-
রাজস্থানে পাড়ি দিল মালদহের লিচু, আয়ের নতুন পথ খুলতেই মুখে হাসি চাষিদের
-
মাতলা নদীর চর দখল করে ক্যাফে! শওকত-পুত্রকে নোটিস প্রশাসনের, ভাঙা হবে ‘অরণ্যের কূলে’?
-
জ্বালানি সংকটের মাঝেই আন্দামানে ‘প্রাকৃতিক গ্যাস’ ভাণ্ডার! ‘সমুদ্র মন্থনে’ বিরাট সাফল্য
-
আর্জেন্টিনা সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে মেসি, নেইমার নিয়ে কী ভাবছে ব্রাজিল?
-
সবুজই আসল সোনা, পরিবেশ সচেতনতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ উদ্যোগ