সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান। স্ত্রী আর কেউ নন, বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাতগে। বৃহস্পতিবার সকাল থেকেই বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে আনুষ্ঠানিকভাবে নয়, আইনিভাবে দু’জনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। এদিকে, একই দিনে সাত পাকে বাঁধা পড়লেন বর্তমানে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ভুবনেশ্বর কুমারও। বিয়ে করলেন নুপূর নাগরকে।
[পাঠ্যবইতে অন্তর্ভুক্ত হবে রানি পদ্মাবতীর জীবনী, শিবরাজের নিদান]
শাহরুখ খানের সুপারহিট ছবি ‘চক দে ইন্ডিয়া’-তে ভারতীয় জুনিয়র ক্রিকেটার দলের ক্যাপ্টেনের গলায় মালা পরাতে অস্বীকার করেছিলেন প্রীতি সাবরওয়াল ওরফে ছবির অন্যতম অভিনেত্রী সাগরিকা৷ কিন্তু রিয়েল লাইফে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেট দুনিয়ার তারকাকেই৷ গত মে মাসে আইপিএল চলাকালীনই সাগরিকার অনামিকায় আংটি পরিয়ে তাঁকে চমকে দিয়েছিলেন ‘রোম্যান্টিক’ জাহির৷ দিল্লি ডেয়ারডেভিলসের নেতা ব্যস্ত শিডিউলের ফাঁকেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর প্রাথমিক পর্ব সেরে ফেলেছিলেন৷ টুইটারে সাগরিকার সঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের নিজেই দিয়েছিলেন সেই সুখবর৷ সাগরিকাও একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “আজীবনের সঙ্গী৷” জানা গিয়েছে, এদিন বিয়ে করলেও আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের তাজমহল প্যালেস এবং টাওয়ারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন সেলিব্রিটিরা। গত কয়েক বছর ধরেই দুই তারকার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল৷ তবে প্রকাশ্যে সে কথা স্বীকার করতে চাননি কেউই৷ ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বিয়ের আসরে অবশ্য নিজেদের সম্পর্কের কথা আর চেপে রাখেনি এই সেলিব্রিটি কাপল৷ তারপরই বাগদান পর্ব সারেন তাঁরা৷ আর এবার এককালের সতীর্থ হরভজন সিং, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজার মতো বিবাহিতদের তালিকায় ঢুকে পড়লেন জাহিরও৷ শর্মিলা-পতৌদি, যুবরাজ-হেজেল, হরভজন গীতার মতোই জাহির-সাগরিকার হাত ধরে ফের ক্রীড়া ও বিনোদুনিয়ার সাত পাকে বাঁধা পড়ার ট্র্যাডিশন এগিয়ে গেল৷
এদিকে, এদিনই মীরাটে নুপূরের সঙ্গে মালা বদল করলেন ভুবি। বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই সম্পন্ন হল তাঁদের বিয়ের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ভুবনেশ্বরের বন্ধু-বান্ধব থেকে শুরু করে দুই পরিবারের লোকজন। তবে এদিন বিয়ে হলেও, তিনদিন পর ২৬ নভেম্বর বুলন্দশহরে অনুষ্ঠিত হবে রিসেপশন। এছাড়া ৩০ নভেম্বর দিল্লিতে একটি রিসেপশনের আয়োজন করা হবে। ভারতীয় দলের ক্রিকেটার এবং বিসিসিআই কর্মকর্তারা যাতে সেখানে উপস্থিত থাকতে পারেন, সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে।
[চাঁদে মানুষ পাঠানোর দাবি ভুয়ো, অ্যাপোলো ১৭-এর সাফল্যকে নস্যাৎ করল নয়া ভিডিও]
এদিন, জাহিরের অত্যন্ত ঘনিষ্ঠ অঞ্জনা শর্মা ইনস্টাগ্রামে নব বিবাহিত দম্পতির ছবি পোস্ট করেন। এর আগে গত বুধবার সাগরিকার খুব কাছের বান্ধবী অভিনেত্রী বিদ্যা মালভাড়ে সাগরিকার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এই দেখুন পাগল কনেকে। আগামীকাল নতুন করে পাগলামি শুরু হবে। অনেক শুভেচ্ছা।’ বন্ধুর বিয়ের কথা জানান জাহির খানের আরেক বন্ধু এবং সদ্য জাতীয় দল থেকে অবসর নেওয়া আশিস নেহরাও। জানা গিয়েছে, এদিনের রেজিস্ট্রি বিয়ের অনুষ্ঠানের পর সন্ধ্যায় একটি পাঁচতারা হোটেলে ককটেল পার্টির আয়োজন করা হয়েছে। রবিবার অনুষ্ঠিত হবে মেহেন্দি অনুষ্ঠান এবং সোমবার সন্ধ্যায় আয়োজিত হবে বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি।
দেখুন জাহিরের বিয়ের ছবি:
And the madness begins .. tomorrow !!! #bridetobe .. #blessings & more blessings to my gorgeous sister from another mister ❤️❤️❤️ #weddingbells #zakgetssaked pic.twitter.com/FxVGSXdaV6
— Vidya M Malavade (@vidyaMmalavade) 22 November 2017
…. And she’s hitched .. ❤️#sagarikaghatge #zaheerkhan ❤️❤️❤️ .. pic.twitter.com/pok1zKKzrV
— Vidya M Malavade (@vidyaMmalavade) 23 November 2017
সর্বশেষ খবর
-
‘বাঁচতে পারবে না’, বিয়ে ভাঙার কথা বলতেই সিয়াকে হুমকি কেতনের! হবু স্বামী খুনে বিস্ফোরক তথ্য
-
‘এক গ্লাস বিয়ার পান করুন’, জার্মানিকে হারিয়ে আবেগে ভাসছেন ইকুয়েডর কোচ
-
‘ফাঁসাবে জানলে ওর কেচ্ছা আগেই…’, চ্যাট বিতর্কে প্রাক্তনকে পালটা ইনফ্লুয়েন্সর গৌরবের, কী বলছেন স্ত্রী?
-
‘ভুল করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে’, তৃণমূল ছাড়লেন তারাতলা বিপর্যয়ে ব্যথিত প্রাক্তন কাউন্সিলর
-
হরমুজে পণ্যবাহী জাহাজে বড়সড় হামলা! শান্তি আলোচনার মাঝেই সিঙ্গাপুরের নৌযান ধ্বংস ইরানের