Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
ভারত

মহিলা বিশ্বকাপ ফাইনাল: সামনে রানের পাহাড়, শুরুতেই উইকেট খুইয়ে চাপে ভারত

রেকর্ড গ়ড়ার ম্যাচে ব্যর্থ শেফালি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২০, ১৬:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২০, ১৬:০৩

options
link
মহিলা বিশ্বকাপ ফাইনাল: সামনে রানের পাহাড়, শুরুতেই উইকেট খুইয়ে চাপে ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন ২০০৩ বিশ্বকাপের ফাইনাল। সৌরভের নেতৃত্বাধীন সেই ভারতীয় দলের বিরুদ্ধে পন্টিংয়ের অস্ট্রেলিয়া সেদিন প্রথমে ব্যাট করে বিশাল রানের ইনিংস খেলে। যে ইনিংসের চাপ ভারত সামলে উঠতে পারেনি। ১৭ বছর পরে মহিলা বিশ্বকাপের ফাইনালেও সেই একই পরিস্থিতির সামনে হরমনপ্রীত কৌরের ভারত। এবারেও প্রথমে ব্যাট করে বিশাল রানের ইনিংস খেলল অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যালিসা হেলি এবং বেথ মুনির জোড়া অর্ধশতরানের সুবাদে মেলবোর্নে ১৮৪ রানের বিশাল ইনিংস খেলল অজিরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে হলে ২০ ওভারে ১৮৫ রানের কঠিন লক্ষ্যে পৌঁছাতে হবে টিম ইন্ডিয়াকে।বিশাল লক্ষ্যমাত্র নিয়ে শুরুতেই চাপে ভারতীয় মহিলা দল।

[আরও পড়ুন: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, টুর্নামেন্ট আয়োজন নিয়ে ডিগবাজি পিসিবি চেয়ারম্যানের]

এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ের গতিতে করে দুই ওপেনার। রেকর্ড অর্ধশতরান করেন অজি ওপেনার অ্যালিসা হিলি। মাত্র ৩৯ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেললেন তিনি। এই ৭৫ রানের মধ্যে ৭টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি মারেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি এখন হিলির দখলে। তাঁর ওপেনিংয়ের সঙ্গী বেথ মুনিও খুব একটা পিছিয়ে ছিলেন না। তিনি কলেন ৫৪ বলে ৭৮ রান। দুই ওপেনারের দুর্দান্ত অর্ধশতরানে ভর করে ১৮৪ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দুটি উইকেট পান দীপ্তি শর্মা।

[আরও পড়ুন: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে পুরনো ছন্দে শচীন-শেহওয়াগ জুটি, নস্ট্যালজিয়া নেটদুনিয়ায়]

১৮৪ রান ছেলেদের ক্রিকেটের নিরিখে খুব একটা বড় টার্গেট না হলেও, মেয়েদের নিরিখে এটা যথেষ্ট বড় এবং কঠিন। তাছাড়া এতদিন পর্যন্ত যে শেফালির ব্যাটে ভর করে ভারত বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে নিজের রেকর্ডের ম্যাচে সেই শেফালি ব্যর্থ হয়েছে। এদিন তরুণতম মহিলা ক্রিকেট হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলে নজির গড়েছে শেফালি। কিন্তু, সেই রেকর্ডের ম্যাচে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছে সে। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ভাল ফর্মে থাকা জেমিমা রডরিগেজও। বিশাল রানের সামনে শুরুতেই উইকেট খুঁইয়ে চাপে ভারত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.