Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

রাম রহিমের ভক্ত বিরাট-ধাওয়ানরাও, ভাইরাল ভিডিও

নতুন করে ছড়িয়েছে বিতর্ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৮:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৮:৫৯

options
link
রাম রহিমের ভক্ত বিরাট-ধাওয়ানরাও, ভাইরাল ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক সম্মেলনে ‘বাবা’ দাবি করে, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, বিজেন্দর সিংদের নাকি হাতে ধরে খেলা শিখিয়েছে। সে নিজেও একজন খেলোয়াড় ছিল। তার থেকে শিক্ষা নিয়েই আজ এত সফল হয়েছে বিরাটরা। কার এই দাবি? কার আবার, ধর্ষণে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের। কিন্তু এ তথ্য ঠিক কতটা সত্যি, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। রাম রহিমের গ্রেপ্তারির পরই একটি পুরনো ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। যেখানে স্বঘোষিত ধর্মগুরুর সামনে হাত জোড় করে বসে থাকতে দেখা যাচ্ছে ভারতনেতা বিরাটকে।

[পদকের রং সোনালি করে ইতিহাস গড়তে বদ্ধপরিকর সিন্ধু]

আপাতত গারদের ওপারে রাম রহিম ইনসান। তবে জেলে গিয়েও নাকি জামাই আদরে রয়েছে ‘ধর্ষকবাবা’। এদিকে তার গ্রেপ্তারির জেরে জ্বলছে গোটা উত্তর ভারত। প্রাণ হারিয়েছেন তিরিশেরও বেশি মানুষ। আহত অন্তত দুই শতাধিক। পাঞ্জাব, হরিয়ানা দুই রাজ্যেরই একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা। এখনও বন্ধ ইন্টারনেট পরিষেবা। কেন এক ধর্ষকের জন্য এত হিংসা, এত হানাহানি? এই প্রশ্নে সরব হয়েছে ক্রীড়া ও বিনোদুনিয়া। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই প্রকাশ্যে এসেছে একটি পুরনো ভিডিও। যেখানে কোহলি থেকে ধাওয়ান, আশিস নেহরা থেকে প্রাক্তন উইকেটকিপার বিজয় দাহিয়া সকলকেই দেখা যাচ্ছে রাম রহিমের পাশে। হাত জোড় করে বসে কোহলি। আর তাতে নতুন করে ছড়িয়েছে বিতর্ক।

Advertisement

[OMG! রিয়াল মাদ্রিদে সই করছেন মেসি?]

ডেরা সাচা সওদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ক্রিকেটার গৌতম গম্ভীর থেকে মহম্মদ কাইফ। সেখানে এমন ভিডিও বেশ তাৎপর্যপূর্ণ। ভণ্ডবাবার অগণিত ভক্তদের মধ্যে যে বিরাটরাও ছিলেন, তাই-ই প্রমাণিত। ঘটনার সূত্রপাত, ২০০২ সালের এপ্রিলে। এক অজ্ঞাতপরিচয় মহিলা পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে অভিযোগ করেন, সিরসায় ডেরা সাচা সওদার মহিলাদের যৌন নির্যাতন করা হয়েছে। ছ’মাস পর তদন্তে নামে সিবিআই। অভিযোগের ভিত্তিতে তদন্ত করার পর ২০১৭-য় তাকে শেষমেশ দোষী সাব্যস্ত করে আদালত। আগামী সোমবার তাঁর সাজার ঘোষণা।

[ঘোষিত হল ইস্ট-মোহন ডার্বির দিন, জেনে নিন কবে কোথায় খেলা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.