সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিমন্যাস্ট দীপা কর্মকারের বিএমডব্লিউ গাড়ি নিয়ে কম জলঘোলা হয়নি৷ অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দিলেন তিনি নিজেই৷ শচীন তেণ্ডুলকরের হাত থেকে পাওয়া গাড়িটি ফিরিয়ে দিলেন তিনি৷ তার পরিবর্তে ২৫ লক্ষ টাকা দিয়ে কিনলেন হুন্ডাই এলানত্রা৷
চলতি বছর রিও অলিম্পিকে দুর্দান্ত পারফর্ম করে দেশবাসীর মন জয় করেছিলেন দীপা৷ ফাইনালের মঞ্চে চতুর্থ স্থানে শেষ করে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল৷ কিন্তু প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে এতদূর পৌঁছনোয় দীপা প্রশংসা কুড়িয়েছিলেন ক্রীড়ামহলের৷ রিওতে পদকজয়ী পি ভি সিন্ধু এবং সাক্ষী মালিকের পাশাপাশি দীপাকেও সম্মান জানাতে বিএমডব্লিউ-র তরফে তাঁকে একটি গাড়ি উপহার দেওয়া হয়েছিল৷ স্বয়ং মাস্টার ব্লাস্টারের হাত থেকে উপহার গ্রহণ করেছিলেন দীপা৷ কিন্তু তারপর থেকেই গাড়িটির রক্ষণাবেক্ষণকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক৷ দীপা জানিয়েছিলেন, ত্রিপুরার রাস্তায় এত বড় গাড়ি চালাতে সমস্যা হবে তাঁর৷ পাশাপাশি সেখানে এই গাড়ির কোনও সার্ভিস সেন্টারও নেই৷ তবে শচীনের হাত থেকে পাওয়া উপহার তিনি ফেরত দেবেন না, সে কথাও পরে নিশ্চিত করেছিলেন৷
যদিও বাস্তবে উল্টো ছবি নজরে এল৷ ফেরত পাঠিয়ে দিলেন বিএমডব্লিউ৷ পরিবর্তে পাওয়া ২৫ লক্ষ টাকা দিয়ে হুন্ডাই কোম্পানির গাড়ি কিনলেন দীপা৷ বাঙালি কন্যার কোচ বিশ্বেশ্বর নন্দী জানান, সম্প্রতি দীপার পরিবার একটি নতুন গাড়ি কিনেছে৷ যার সার্ভিস সেন্টার আগরতলাতেই আছে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ