Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬

এবার সুনীল-উদান্তকে নেওয়ার প্রস্তাব ইস্টবেঙ্গলের, বেঙ্গালুরুকে ট্রান্সফার ফি দিতেও রাজি

কথা হচ্ছে 'ইরানিয়ান মেসি' সর্দার আজমুনের সঙ্গেও, লাল-হলুদ শিবির করছেটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১১:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১১:১৭

options
link
এবার সুনীল-উদান্তকে নেওয়ার প্রস্তাব ইস্টবেঙ্গলের, বেঙ্গালুরুকে ট্রান্সফার ফি দিতেও রাজি zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: দ্য হোল থিঙ্ক ইজ দ্যট, কে ভাইয়া সবসে বড়া রুপাইয়া। ১৯৭৬ সালে সবসে বড়া রুপাইয়া সিনেমায় মেহমুদের লিপে কিশোর কুমারের বিখ্যাত গান। ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান। ভিটামিন এম-এর ছোঁয়া পেলে রাতারাতি বদলে যায় সবকিছু। যে ইস্টবেঙ্গল টাকার অভাবে সপ্তাহ তিনেক আগেও বিদেশিদের সই করাতে পারছিল না, তাদের এখন একেবারে উলটো চেহারা। কোয়েস গ্রুপের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি। আইএসএল খেলার স্বপ্ন। চলতি বিশ্বকাপ খেলা ফুটবলার তোলা। এক সপ্তাহের মধ্যে ইস্টবেঙ্গল এক নতুন ক্লাব। জনিকে নিয়ে ডিফেন্স শক্তিশালী করার পর, এবার কর্তারা জোর দিচ্ছেন আক্রমণে। ইতিমধ্যেই কথা চলছে ‘ইরানের মেসি’ নামে বিখ্যাত সর্দার আজমুনের সঙ্গে। এর পাশাপাশি বর্তমান ভারতীয় ফুটবলে আক্রমণের অন্যতম দুই স্তম্ভ সুনীল ছেত্রী ও উদান্ত সিংকে নিতে বেঙ্গালুরুকে প্রস্তাব দেওয়া হল।

[এবার কি ইস্টবেঙ্গলের পথে রবিনহো? বড়সড় চমক দিতে চলেছে লাল-হলুদ]

মরশুমের শুরুতেই সিদ্ধান্ত হয়েছিল, এবার একজন ভাল বক্স স্ট্রাইকার চাই। তার জন্য প্রাথমিক বাজেট ধরে রাখা ছিল আড়াই কোটি টাকা। কর্তারা সামনে রাখছেন জুনিয়র মডেল। যাঁর একমাত্র কাজ বল ফিনিশ করা। বর্তমানে বেশিরভাগ দল সিঙ্গল স্ট্রাইকারে খেলে। বল সাপ্লাই দেওয়ার পাশাপাশি পিছন থেকে সাপোর্ট দেন অন্যরা। এই কারণেই সর্দার আজমুনকে সাপোর্ট দেওয়ার জন্য সুনীল ছেত্রী ও উদান্ত সিংকে নেওয়ার চিন্তা–ভাবনা শুরু। তবে সমস্যা অন্য জায়গায়। বেঙ্গালুরু এফসি-র সঙ্গে দু’বছরের চুক্তি রয়েছে দু’জনেরই। তবে একে কোনও সমস্য হিসাবেই দেখছেন না লাল-হলুদ কর্তারা। দু’জনের জন্য প্রয়োজনে ট্রান্সফার ফি দিতেও নাকি প্রস্তুত তারা। ইস্টবেঙ্গলের একটি সূত্রের খবর অনুযায়ী ইতিমধে্যই বেঙ্গালুরুর কাছে এই দু’জনকে ছাড়ার প্রস্তাব পাঠিয়েছে ইস্টবেঙ্গল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে মোহনবাগানে নির্বাচন, নির্দেশ আদালতের]

লেসলি ক্লডিয়াস সরণিতে কান পাতলে শোনা যাচ্ছে আরও একটি সমীকরণ। সদ্য বিয়ে হয়েছে জাতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর। ফলে বেঙ্গালুরুতে দিনের একটি বড় সময় একা থাকতে হয় তাঁর স্ত্রী সোনমকে। শোনা যাচ্ছে সুব্রত ভট্টাচার্যর মাধ্যমে মেয়ে সোনম ও জামাই সুনীলকে বোঝানোর চেষ্টা করছেন ইস্টবেঙ্গল কর্তাদের একটি অংশ। এবার প্রশ্ন হল, আদৌ কি এই প্রস্তাবে সাড়া দেবে বেঙ্গালুরু? মিকুর মতো বিগ বাজেট ফুটবলার থাকলেও সুনীল এই মুহূর্তে তাদের মুখ। শুধু টাকার জন্য কি সেই ব্র‌্যান্ড ভ্যালু নষ্ট করবে তারা? এই বিষয়ে যোগাযোগ করা হলে প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি সাফল্যের নিরিখে বর্তমানে দেশের সেরা ক্লাবের এক প্রতিনিধি। পরে ঘুরিয়ে বলেন, “আপনার কী মনে হয় এই প্রস্তাবে আমরা সাড়া দেব? আমরা কেন, সুস্থ মস্তিষ্কের কেউ রাজি হবে?” শোনা যাচ্ছে বেঙ্গালুরুর মানসিকতার একটা আন্দাজ পাচ্ছে ইস্টবেঙ্গল। তাই পরিবর্ত হিসাবে তাদের সামনে এসেছে আরও এক ইরানি ফুটবলারের নাম। মাসুদ শোজেই নামে এই মিডফিল্ডার মাঝমাঠের সঙ্গে খেলেন উইংয়েও।

[রাশিয়া বিশ্বকাপে ঢুকে পড়ল ইস্টবেঙ্গল, লাল-হলুদে সই তারকা ডিফেন্ডারের]

শুধু ফুটবলারই নন। দল আইএসএল খেলবে তা ধরে নিয়ে নতুন কোচ খোঁজাও শুরু করেছেন কর্তারা। আইএসএল খেললে সুভাষ ভৌমিক-বাস্তব রায় জুটিকে দেখা যাবে না। কারণ সেক্ষেত্রে কোচ হিসাবে প্রো লাইসেন্স কাউকে লাগবেই। ইস্টবেঙ্গল কর্তারা আপাতত অপেক্ষায় রয়েছেন আইএমজি–আর এর সিদ্ধান্তের জন্য। যে মুহূর্তে আইএসএল খেলার সবুজ সংকেত আসবে, তখনই তাঁরা ঝাঁপাবেন প্রো লাইসেন্স কোচের জন্য। বেশ কিছু বায়োডেটা এসেছে। যাঁদের মধ্যে এক জার্মানকে পছন্দ কর্তাদের। তাঁর এজেন্টের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। এর মাঝেই অবশ্য কলকাতা লিগের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। কাস্টমসের সঙ্গে একটি প্র‌্যাকটিস ম্যাচ খেলল তারা। সামাদ ও ডানমাইয়া দু’টি গোল করলেও একটি গোল হজম করল তারা। হয়তো প্রথম ম্যাচ। তবু এদিন লাল-হলুদের ডিফেন্স দেখে চিন্তা থাকল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.