সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল৷ বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও জর্জ টেলিগ্রাফ৷ প্রথমার্ধে নজর কাড়তে পারেনি৷লিগ টেবিলে পিছিয়ে থাকা জর্জ টেলিগ্রাফও মরিয়া লড়াই করে প্রথমার্ধে কোন গোল পায়নি৷
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও আক্রমণে যায় ইস্টবেঙ্গল৷ এবার কোন সুযোগ হাতছাড়া না করেই ডু ডংয়ের শটে ৭৪ মিনিটে গোল পেয়ে যায় লাল-হলুদ৷ এরপর রাহুল একটি হেড করলেও বল বারে লেগে ফিরে আসে৷ খেলা শেষের পর ফলাফল ১-০৷বারাসাত থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরল লাল-হলুদ৷ এই ম্যাচে জয়ের পর ৭ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানেই রইল ইস্টবেঙ্গল৷
সর্বশেষ খবর
-
বালোচিস্তান, কেপি থেকে পিওকে, ৪ ফ্রন্টে জ্বলছে জিন্নার ‘লঙ্কা’, বদলে যাবে পাকিস্তানের মানচিত্র?
-
‘সংবাদ প্রতিদিন’ এক্সপ্রেস! অপ্রতিহত ৩৫ বছর
-
কলকাতায় পা রেখেই সোজা নেতাজির বাড়িতে সানি দেওল, কেন জানেন?
-
হাসিনাকে বাংলাদেশে ফেরাবে ভারত? মুখ খুলল নয়াদিল্লি
-
মমতা জমানায় ইস্যু সমস্ত ওবিসি-এ, ওবিসি-বি সার্টিফিকেট বাতিল, রায় কলকাতা হাই কোর্টের