সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে মেসি ম্যাজিকের পর রাতের ইউরো একেবারেই জমল না৷ নিজেদের প্রথম ম্যাচে জয় অধরাই থাকল ইংল্যান্ডের৷ ড্র ম্যাচ শুনলেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি চোখে ভাসে৷ কিন্তু এদিনের ইউরো ম্যাচে তেমন কিছুই হল না৷ স্কিলের কোনও বালাই নেই৷ টিপিক্যাল ইউরোপিয়ান স্টাইলে গুঁতোগুঁতি করে খেলা হল৷
এদিন প্রথম থেকেই একপেশে খেলা হচ্ছিল৷ বল পজেশন থেকে ট্যাকলিং, সব দিক থেকেই রাশিয়াকে পিছনে ফেলে দিয়েছিলেন রুনিরা৷ হিসেব মতো ম্যাচটা তাঁদেরই জেতার কথা ছিল৷ একসময় মাঝমাঠই ছিল রাশিয়ার শক্তি৷ কিন্তু এদিন দেখে তা আর বলার উপায় নেই৷ ৭৩ মিনিটে ফ্রি-কিক থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেয় এরিক ডায়ার৷ নির্ধারিত সময় পর্যন্ত ইংল্যান্ড সমর্থকরা ধরেই নিয়ে ছিলেন রয় হডসনই তিন পয়েন্ট পকেটে পুরছেন৷ কিন্তু বিপত্তি ঘটল ইনজুরি টাইমে৷ ৯২ মিনিটে রাশিয়াকে সমতায় ফিরিয়ে নায়ক হয়ে ওঠেন বেরেজুতস্কি৷

ম্যাচের পরে এদিন দুই দলের সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েন৷ এমনকী গ্যালারির মধ্যেই এক দল রাশিয়ান সমর্থক ইংল্যান্ড সমর্থকদের সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়৷ তবে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে বিষয়টি বড়সড় আকার ধারণ করেনি৷
সর্বশেষ খবর
-
বিধবা ভাতায় নাম যুবকদের, অযোগ্যরা পেয়েছেন বার্ধক্য ভাতা! সিউড়ি পুরসভায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ
-
৯/১১ হামলায় সৌদি যোগ, সব জেনেও চুপ ছিল এফবিআই? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি! পুজোর আগে ‘দৈত্যাকার’ যুবকের পোশাক কিনতে নাজেহাল বাবা-মা
-
উত্তরপ্রদেশ-পাঞ্জাব-সহ পাঁচ রাজ্যে নির্বাচন কবে? ইঙ্গিত মিলল কমিশন সূত্রে
-
স্বাধীনতা বিপ্লবে গণেশ চতুর্থীই ছিল লোকমান্য তিলকের অস্ত্র, কীভাবে গণপতি হলেন ‘গণনায়ক’?