Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
Japan qualifies against Poland

পোল্যান্ডের কাছে হেরেও নক-আউটে জাপান, রাশিয়ায় নতুন সূর্যোদয় এশীয় ফুটবলের

ফেয়ার প্লে পয়েন্টের বিচারে বিশ্বকাপ থেকে ছিটকে গেল সেনেগাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০১৯, ১৫:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০১৯, ১৫:১৯

options
link
পোল্যান্ডের কাছে হেরেও নক-আউটে জাপান, রাশিয়ায় নতুন সূর্যোদয় এশীয় ফুটবলের zoom

জাপান- ০

পোল্যান্ড- ১ (বেদনারেক)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগাগোড়া ম্যাচে আধিপত্য ছিল নীল জার্সিধারীদেরই৷ কিন্তু মুহূর্তের ভুলে বল ঢুকল জালে৷ কিন্তু, পোল্যান্ডের কাছে হেরেও বিশ্বকাপের নক আউট পর্বে পৌঁছে গেল জাপান। প্রি-কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বা বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে বিরুদ্ধে খেলতে হবে  ওকাঝাকি, কাগাওয়া৷ অন্য ম্যাচে সেনেগালকে ১-০ স্কোরে হারিয়ে গ্রুপ এইচ চ্যাম্পিয়ন হয়ে  রাউন্ড অফ সিক্সটিনে চলে গেল কলম্বিয়া৷

[মেসির গোলে ফেরার পিছনে রয়েছে বাঁ পায়ে বাঁধা ‘রিবন’-এর মাহাত্ম্য!]

১৯৯৮ সাল থেকে টানা ছয়বার বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণ৷ ২০০২ ও ২০১০-র বিশ্বকাপে নক আউট পর্বে খেলেছে জাপান৷ আট বছর ফের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চলে গেল সুর্যোদয়ের দেশ। বৃহস্পতিবার গ্রুপে শেষ ম্যাচে দুর্বল পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল জাপান৷ দরকার ছিল একটি ড্র৷ কিন্তু, জেতার মানসিকতা নিয়ে নেমেছিলেন ওকাঝাকি, কাগাওয়ারা৷ আগাগোড়া আধিপত্য নিয়ে খেললেনও বটে৷ কিন্তু, বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেন জাপানি স্ট্রাইকাররা৷ উলটে দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটের ম্যাচের গতির বিরুদ্ধে গোল করে এগিয়ে গেল পোল্যান্ড৷ সেটপিস মুভমেন্ট থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন পোলিশ স্ট্রাইকার বেদনারেক৷ জাপানের পুরো ডিফেন্স তখন সমান্তরাল লাইনে দাঁড়িয়ে৷ ম্যাচের বয়স ৫৯ মিনিট৷ পোল্যান্ড এগিয়ে গেলেও, ম্যাচে গতিপ্রকৃতির বিশেষ বদল ঘটেনি৷ দ্বিতীয়ার্ধেও আধিপত্য নিয়েই খেলেছে জাপান৷ মাঝে অবশ্য কাউন্টার অ্যাটাকে নজর কাড়ছিল পোল্যান্ডও৷ কিন্তু গোল হয়নি৷ শেষপর্যন্ত, জাপানকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ের স্বাদ পেল ইউরোপের দেশটি৷ কিন্তু নাটক তখনও বাকি৷ গ্রুপের অন্য ম্যাচে সেনেগালকে হারিয়ে দেয় কলম্বিয়া৷ ঘটনাচক্রে, সেই ম্যাচের ফলও ১-০৷ ফেয়ার প্লে পয়েন্টের বিচারে প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গেল জাপান৷  কারণ পয়েন্ট তো বটেই,  জাপান ও সেনেগালের গোল পার্থক্য সমান৷ যা বিশ্বকাপের ইতিহাসে নজিরবিহীন৷

এবারে বিশ্বকাপে এমনিতে অঘটনের শেষ নেই৷ নজর কেড়েছে কিন্তু এশিয়ার চারটি দেশই৷ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে দক্ষিণ কোরিয়া৷ রোনাল্ডোর পর্তুগালের কাছ থেকে পয়েন্ট কেড়েছে ইরান৷ এমনকী, বিশ্বকাপে একটি ম্যাচে জিতেছে সৌদি আরবও৷ আর নক আউটে পর্বে জায়গা করে নিল জাপান৷  শুধু জাপান নয়, রাশিয়া বিশ্বকাপে সুর্যোদয় হল এশিয়ার ফুটবলেরই৷

[মাঠের যুদ্ধ পিছনে ফেলে ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.