Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে দেশের সাফল্য কামনায় মাঠের বাইরে কৃষ্ণনাম জপ রুশ তরুণীদের

শাড়ি পরিহিত তরুণীদের দেখে বোঝার উপায় নেই এটা রাশিয়া না বৃন্দাবন, দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০১৮, ২২:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০১৮, ২২:৫০

options
link
বিশ্বকাপে দেশের সাফল্য কামনায় মাঠের বাইরে কৃষ্ণনাম জপ রুশ তরুণীদের zoom
Advertisement

সৃঞ্জয় বোস, সোচি: কথায় আছে, ‘কৃষ্ণ বলো সঙ্গে চলো।’ কৃষ্ণনামেই জগতের সব অসাধ্যসাধন সম্ভব। ভগবান বিষ্ণুর অবতারের এমন নাম মাহাত্ম্য কোন হিন্দু না জানে। কিন্তু রাশিয়া বিশ্বকাপে কৃষ্ণ নামসংকীর্তন! তাও আবার দলের সাফল্য প্রার্থণায়, এমনটা ভাবাই যায় না। কিন্তু সোচির ফিশত স্টেডিয়ামের বাইরে এমন দৃশ্যই তাক লাগাল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইতিহাসের দোরগোড়ায় রাশিয়া। ক্রোয়েশিয়ার সঙ্গে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে জিতলেই শেষ চারে চলে যাবে লেনিনের দেশ। আর দলের সাফল্য কামনায় একদল রুশি তরুণীকে দেখা গেল স্টেডিয়ামের বাইরে ম্যাচ শুরুর আগে কৃষ্ণনাম গাইতে এবং নাচতে। ভারতীয় সনাতনি শাড়ি পরিহিত তরুণীদের দেখে বোঝার উপায় নেই এটা রাশিয়া না বৃন্দাবন। প্রত্যেকের পরনে শাড়ি থাকলেও গালে আঁকা রাশিয়ার পতাকা। নিজেদের দেশকে সমর্থন করতে তাঁরা কৃষ্ণনামে আস্থা রেখেছেন।

[ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও রুশদের স্বপ্ন দেখাচ্ছেন দুই ‘ব্যাড বয়’]

আন্তর্জাতিক ফুটবলের উচ্চ মঞ্চে এর আগে রাশিয়ার স্মরণীয় সাফল্য ছিল, আজ থেকে দশ বছর আগে। ২০০৮ সালে। যে বার ইউরো কাপ সেমিফাইনালে উঠেছিল গাস হিডিঙ্কের রাশিয়া। কোচ হিসেবে গাস আজও প্রাতঃস্মরণীয়। কিন্তু ইউরো পরবর্তী সময়ে হিডিঙ্ক রুশ ফুটবলের দায়িত্ব ছেড়ে দেন, দেশজ ফুটবলের ‘স্পুটনিক’-ও তার পর ধীরে ধীরে অবলুপ্তির পথ নেয়। যা আজ, আবার রাতারাতি জেগে উঠেছে রুশ ফুটবলের দুই ‘ব্যাড বয়’-এর হাতে-পায়ে। গোলকিপার আকিনফিয়েভের হাত ও ফরোয়ার্ড জিউবার পা। দেখা যাক কৃষ্ণনাম ও দুই ‘ব্যাড বয়’ রাশিয়ার ফুটবল ইতিহাসে নয়া অধ্যায় লিখতে পারে কিনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[স্বপ্নের দৌড় ব্রিটিশদের, সুইডেনকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ড]

দেখুন ভিডিও:

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.