সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুঙ্গে ১০০ বছরের যুদ্ধ। ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরির দাপটে বেকায়দায় ফ্রান্সের সম্রাট সপ্তম চার্লস বা ডফিন। গল বা ফ্রান্সের একটি বড় অংশ দখল করে ফেলেছে ইংরেজরা। একের পর এক হারে চরম হতাশায় ভুগছে ফরাসি সেনা। বিশেষ করে এগিনকোর্টের যুদ্ধে হেরে লড়াই করার মানসিকতা হারিয়ে ফেলে ফ্রেঞ্চ সৈনিকরা। এমন দুর্যোগেই এগিয়ে আসে ঈশ্বরের বরপ্রাপ্ত জোয়ান অফ আর্ক। দৈববাণীর নির্দেশ মতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ষোড়শী তরুণী। ইস্পাতের বর্ম এঁটে তরবারির আঘাতে মুহূর্তে ছিন্ন-ভিন্ন করে দেয় ইংলিশ রক্ষণভাগকে। বিফল হয় সপ্তম চার্লসের অভিযান। যুদ্ধ জিতে হারানো গৌরব উদ্ধার করে ফ্রান্স। বাকিটা ইতিহাস। তবে ভাগ্যের ফেরে চলতি বিশ্বকাপে ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ডের।
[‘হিরো’ থাইল্যান্ডের খুদে ফুটবলাররাই, সেমিফাইনালের জয় উৎসর্গ পোগবার]
মঙ্গলবার রুদ্ধশ্বাস ম্যাচে বেলজিয়ামের স্বপ্নভঙ্গ করে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ফ্রান্স। আজ মাঠে মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড। ফলে ফাইনালে ফের মুখোমুখি হতেই পারে নেলসন ও নেপোলিওনের দেশ। তবে ক্রোয়েশিয়া শক্তিশালী প্রতিপক্ষ। তাই লড়াই সোজা হবে না ইংল্যান্ডের পক্ষে। বিশ্বকাপে মহাতারকাদের পতনের পর ফুটবলপ্রেমী হিসেবে খুব একটা প্রত্যাশা কারওই নেই। তাই ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ফাইনাল হলে দুধের স্বাদ ঘোলে কিছুটা হলেও মিটবে। বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ফ্রান্স। কিছুটা ঢিমে তালে খেললেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আঁতোয়াঁ গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, পল পোগবারা। অপরদিকে ইংলিশ দলের হাল ধরেছেন হ্যারি কেন, স্টারলিংরা। তবে প্রভাবশালী রক্ষণভাগ ও ছকে মাপা ফুটবলের জন্য এগিয়ে ফরাসিরাই। ফাইনালে তারাই ফেভারিট। তবে চমকের বিশ্বকাপে সবাইকে চমকে দিতে অবশ্যই পারে ইংল্যান্ড।
ফ্রান্স ও ইংল্যান্ড। অতীতের সাম্রাজ্যবাদী ও চিরশত্রু। খোদ ভারতের মাটিতেই একাধিক লড়াইয়ে জড়িয়েছে ফ্রেঞ্চ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর সময়ের নিয়মে পালটেছে অবস্থান। কাঁধে কাঁধ মিলিয়ে নাৎসিদের সঙ্গে লড়াই করেছে দুই দেশ। তবুও কোথাও যেন রক্তে মিশে রয়েছে কয়েক শতাব্দী প্রাচীন প্রতিদ্বন্দ্বিতা। ইতিহাসের ঘটনা যেন আজও ছাপ ফেলে আবেগে। ফাইনালে সেই আবেগ দেখার আশায় রয়েছে বিশ্ব। অবশ্য তার জন্য ক্রোটদের ডিঙিয়ে যেতে হবে ইংল্যান্ডের। কী হতে চলেছে তা স্পষ্ট হবে আজ রাতেই। তবে লুঝনিকির মাঠেই ফ্রান্স বনাম ইংল্যান্ড ম্যাচের টানটান উত্তেজনাই বড় পাওনা থাকবে এবারের বিশ্বকাপে।
[রাশিয়া বিশ্বকাপে ঢুকে পড়ল ইস্টবেঙ্গল, লাল-হলুদে সই তারকা ডিফেন্ডারের]
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?