Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
Poland Football League

শিরোপার দৌড়ে একসঙ্গে ১৭ দল, অবনমন আতঙ্কও বহু ক্লাবে! আজব অঙ্ক ইউরোপের ফুটবল লিগে

লিগের বাকি আর মাত্র ৯টা ম্যাচ। প্রথম তিনে থাকা দলের পয়েন্ট সমান। এক থেকে সতেরোতম দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ১৩।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১৫:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১৫:৫৮

options
link
শিরোপার দৌড়ে একসঙ্গে ১৭ দল, অবনমন আতঙ্কও বহু ক্লাবে! আজব অঙ্ক ইউরোপের ফুটবল লিগে zoom
পোল্যান্ড ফুটবল লিগের একটি মুহূর্ত। ফাইল ছবি

ফুটবল লিগে রয়েছে ১৮টি দল। তার মধ্যে চ্যাম্পিয়ন হতে পারে ১৭টি দল। লিগের বাকি আর মাত্র ৯টা ম্যাচ। হ্যাঁ, এরকমই পরিস্থিতি ইউরোপের এক ফুটবল লিগে। পোল্যান্ডের ফুটবল লিগ এস্ট্রাকলাসা জেতার যেমন ১৭টি দাবিদার আছে। আবার সব মিলিয়ে ১৫টি দলের জন্য থাকছে অবনমনের আতঙ্ক।

বিষয়টা বুঝিয়ে বলা যাক। পোলিশ লিগের ১৮টি দল ঘরে-বাইরে মিলিয়ে মোট ৩৪টি ম্যাচ খেলে। গত কয়েকবছর ধরে এই লিগে প্রতিযোগিতা প্রচণ্ড বেড়ে গিয়েছে। গত তিনবছরে তিনটি আলাদা দল চ্যাম্পিয়ন হয়েছে। পোল্যান্ডের সবচেয়ে সফল দল লেজিয়া ওয়ারশ এই মুহূর্তে অবনমনের দোরগোড়ায়। ৩৪টা ম্যাচের মধ্যে প্রত্যেক দল খেলেছে ২৫টি করে ম্যাচ। এর মধ্যে লিগ শীর্ষে থাকা দল জাগেবিয়ে লুবিনের পয়েন্ট ৪১, নবম স্থানে থাকা দল মোটর লাবলিনের পয়েন্ট ৩৪। পার্থক্য মাত্র ৭।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

৯ ম্যাচ থেকে সর্বোচ্চ ২৭ পয়েন্ট আসতে পারে। ফলে নবম স্থানে থাকা ফল অনায়াসে লিগ চ্যাম্পিয়ন হতে পারে। এই ৯টি দলের পয়েন্ট হল যথাক্রমে- ৪১, ৪১, ৪১, ৩৮, ৩৭, ৩৬, ৩৬, ৩৪, ৩৪। প্রথম তিনে থাকা দলের পয়েন্ট সমান। নবম স্থান পর্যন্ত সব দলই চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু চমক এখানেই শেষ নয়। ১৭তম দল উইডজেউ লোডজের পয়েন্ট ২৮। খাতায়-কলমে কিন্তু তারা এখনও চ্যাম্পিয়ন হতে পারে। ৯ ম্যাচের সবকটি ম্যাচ জিতলে তারাও লিগ জিততে পারে।

মজার বিষয় হল এক থেকে সতেরোতম দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ১৩। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ও চতুর্থ দলের পয়েন্টের পার্থক্য ১৯। কিংবা স্পেনের লা লিগায় ১৫। ফলে রবার্ট লেওয়ানডস্কির দেশের লিগকে এই মুহূর্তে ইউরোপের সব থেকে প্রতিযোগিতাপূর্ণ লিগ বলে মনে করা হচ্ছে। আর যদি ১৭টা দল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকে, তাহলে অবনমনে থাকা দলের সংখ্যাও কম নয়। এই লিগের শেষ তিনটি দল অবনমনে যাবে। অন্তত ১৫টি দল অবনমন আতঙ্কে ভুগছে।

17 out of 18 teams are theoretically still in with a chance to win Poland Football League
পোল্যান্ড ফুটবল লিগের বর্তমান লিগ টেবিল।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.