সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগে খেলা এগারোটি ক্লাব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছিল, আইএসএলের অচলাবস্থার বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনতে। ফেডারেশন প্রথমে ক্লাবগুলিকে সুপ্রিম কোর্টে শুনানির প্রতিশ্রুতি দিলেও পরবর্তী পর্যায়ে সরে দাঁড়ায়। সোমবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ আগস্ট এই বিষয়ে শুনানি হবে।
আইএসএলের ক্লাবগুলি বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্করনারায়ণনের মাধ্যমে সুপ্রিম কোর্টে আইএসএলের অচলাবস্থা কাটাতে আবেদন করে। তিনি টুর্নামেন্টের আয়োজন নিয়ে সমস্যা সমাধানের জন্য বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দুরকরের বেঞ্চের কাছে আবেদন করেন। সুপ্রিম কোর্টের বক্তব্য, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার বিষয়টির আগে জাতীয় ক্রীড়া বিলকেও মাথায় রাখতে হচ্ছে। সব পক্ষের মতামতই শুনবে তারা।
গত সপ্তাহে জাতীয় ক্রীড়া বিল সংসদে পাশ হয়েছে। বিচারপতি নরসীমা জানিয়েছেন, এই বিলটি শীর্ষ আদালত পরীক্ষা করে দেখছে এবং খসড়া সংবিধানেও দরকারি বদলা আনা হতে পারে।
উল্লেখ্য, আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। যে কারণে আগামী মরশুমের আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত। দেশের শীর্ষ ফুটবল লিগ নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি’র পথে হেঁটে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি ফুটবলার ও কর্মচারীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে যৌথভাবে এআইএফএফ এবং আইএসএলের ১১টি ক্লাব শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। ফেডারেশনের আর্জি, দ্রুত ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিক সুপ্রিম কোর্ট।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া