সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জয় পেয়েছে ক্যালকাটা কাস্টমস। ২-০ গোলে ম্যাচ জেতে তারা। তার ফলে এবারের কলকাতা লিগে খেতাবি লড়াই থেকে ছিটকে গেল মোহনবাগান। তাদের গ্রুপে প্রথম তিনে থাকল ভবানীপুর ক্লাব, ইস্টবেঙ্গল ও ক্যালকাটা কাস্টমস।
কলকাতা লিগে আগের ম্যাচে রেলওয়ের বিরুদ্ধে ৮-১ গোলে ম্যাচ জিতেছিল সবুজ-মেরুন। কিন্তু তার আগের ম্যাচেই কাস্টমসের সঙ্গে ড্র করেছিলেন সুমিত রাঠিরা। এবারের ঘরোয়া লিগে সেভাবে ধারাবাহিক ফুটবল খেলতে পারেনি মোহনবাগান। সুপার সিক্সের জন্য লড়াইয়ে এসে তার খেসারত দিতে হল। গ্রুপ বি-তে তারা দাঁড়িয়ে আছে পঞ্চম স্থানে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট সবুজ-মেরুনের।
[আরও পড়ুন: কোচের ভুল নাকি ক্লান্তি, কোন পাঁচ কারণে ডুরান্ড ফাইনাল হারল মোহনবাগান?]
যদিও দুটি ম্যাচ কম খেলেছে ডেগি কার্ডোজোর ছেলেরা। কিন্তু কোনও ভাবেই এই গ্রুপে প্রথম তিনে থাকতে পারবে না তারা। এদিন কাস্টমস জেতায় তাদের পয়েন্ট দাঁড়াল ১২ ম্যাচে ২৪। মোহনবাগান যদি পরের দুটি ম্যাচও জেতে তাহলেও খেতাবি লড়াইয়ে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে ২২। এই গ্রুপে শীর্ষে রয়েছে ভবানীপুর। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। এক ম্যাচ কম খেলে তাদেরও পয়েন্ট ৩১। তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তারা ভবানীপুরের পিছনে রয়েছে। উল্লেখ্য দুটি গ্রুপের প্রথম তিনটি দল নিয়ে হবে সুপার সিক্স।
[আরও পড়ুন: প্যারালিম্পিক শুটিংয়ে ফের পদক ভারতের, এবার ব্রোঞ্জ পেলেন রুবিনা ফ্রান্সিস]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার