Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Cristiano Ronaldo

এবার ম্যাচ ‘বয়কট’ খোদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, নেপথ্যে সৌদি সরকারের ‘বঞ্চনা’

বিশ্ব ক্রীড়ায় যেন বয়কটের মরশুম! বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করল। পাকিস্তান বয়কট করল ভারত ম্যাচ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ২১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ২১:২৮

options
link
এবার ম্যাচ ‘বয়কট’ খোদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, নেপথ্যে সৌদি সরকারের ‘বঞ্চনা’ zoom
আল নাসেরের জার্সিতে রোনাল্ডো। ফাইল ছবি।
Advertisement

বিশ্ব ক্রীড়ায় যেন বয়কটের মরশুম! বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করল। পাকিস্তান বয়কট করল ভারত ম্যাচ। এসব নিয়ে আলোচনা চলছেই। এসবের মধ্যে আবার জানা গেল, ফুটবল বিশ্বের অন্যতম সেরা নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও হাঁটছেন বয়কটের পথে। সৌদি লিগে আল নাসেরের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতেই নামছেন না সিআর সেভেন। নেপথ্যে সৌদি সরকারের একটি নীতি।

আসলে সৌদির শীর্ষ চার ক্লাব আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহলি এবং আল নাসের চালায় সৌদির সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। প্রতি বছর এই যে কোটি কোটি টাকা খরচ করে সৌদির ক্লাবগুলি ইউরোপ থেকে নামী নামী তারকাদের সই করায় সেটা আসে সরকারি কোষাগার থেকে। রোনাল্ডোর অভিযোগ, সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড দল গঠনের ক্ষেত্রে আল নাসের সঙ্গে বঞ্চনা করছে। বাকি ৩ ক্লাবের পিছনে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে, তার সিকিভাগও করা হচ্ছে না আল নাসেরের জন্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রোনাল্ডোর ঘনিষ্ঠ মহল বলছে, চলতি মরশুমে আল হিলাল দুই নামী ফুটবলারকে সই করিয়েছে। পিছিয়ে নেই আল ইত্তিহাদ এবং আল আহলিও। সেখানে আল নাসের মাত্র একজন মাত্র নামী ফুটবলার সই করিয়েছে। এই চার ক্লাব একে অপরের প্রতিদ্বন্দ্বী। অথচ, ইচ্ছাকৃতভাবে আল নাসেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই রোনাল্ডো আল রিয়াধের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাচটি আল নাসেরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তবে সেটার চেয়েও প্রতিবাদটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রোনাল্ডো। যদিও আনুষ্ঠানিকভাবে এ খবর জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, সরকারের সিদ্ধান্তের প্রতিবাদেই রোনাল্ডো খেলা বয়কট করছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.