সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএল ডার্বির দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। ৩ ফেব্রুয়ারি আইএসএলের প্রথম ডার্বি। ফিরতি ডার্বি হবে ১০ মার্চ। দুটো ডার্বিই হবে সন্ধে সাড়ে সাতটায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে বল গড়াবে বাঙালির চিরআবেগের ডার্বি। সুপার কাপের ডার্বি শেষ হওয়ার পরেই ভক্তদের জিজ্ঞাস্য ছিল কবে হবে আইএসএলের ডার্বি। বৃহস্পতিবার আইএসএলের তরফে ক্রীড়াসূচি জানিয়ে দেওয়া হল। তাতে দেখা যাচ্ছে পরপর দুমাসে দুবার দেখা হবে ইস্ট-মোহনের।
গতবছর ২৮ অক্টোবর কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনিক সমস্যার জন্য সেই ম্যাচ স্থগিত করা হয়। রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচেরই দিনক্ষণ এদিন জানান হল। প্রথম ডার্বিটি মোহনবাগানের হোম ম্যাচ। ফিরতি ডার্বিটি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ।
[আরও পড়ুন: ফের বিয়ে করবেন সানিয়া? কেমন থাকবে শোয়েব-সানার দাম্পত্য জীবন? ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর]
আইএসএল ফের শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। এখনও পর্যন্ত ১২ রাউন্ড হয়েছে। যদিও এখনও পর্যন্ত সব দলের ১২টি করে ম্যাচ খেলা হয়নি। কেউ খেলেছে দশটি ম্যাচ। আবার কেউ খেলেছে ১১টি ম্যাচ। সাতটি দলের ১২টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে।
এদিকে সুপার কাপও পৌঁছে গিয়েছে শেষ ল্যাপে। ২৮ জানুয়ারি সুপার কাপের ফাইনাল। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ফাইনালে। সুপার কাপ শেষ হলেই বল গড়াবে আইএসএলের। ইস্ট-মোহনের প্রথম ম্যাচটিই ডার্বি।
[আরও পড়ুন: হায়দরাবাদে প্রথম দিনের শেষে জয়ী আগ্রাসী ব্যাটিং, ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডভান্টেজ ভারত]
সর্বশেষ খবর
-
এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের
-
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক
-
রোনাল্ডোর মঞ্চে দ্যুতি ছড়াল কঙ্গো, অঘটনের বিশ্বকাপে আটকে গেল পর্তুগাল
-
ডিম হামলা থেকে বাঁচতে সকালে বসল ‘ভিউ কাটার’! রাতে প্রত্যাহার নিরাপত্তারক্ষী, কালীঘাটে টানটান উত্তেজনা
-
‘ভারত শান্তির পক্ষে’, জেলেনস্কিকে মোদির বার্তা, মস্কো-ওয়াশিংটনের ‘সেতু’ হবেন প্রধানমন্ত্রী?