সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বির (Derby) বল গড়ানোর আগেই ম্যাচ টিকিটের দাম নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। মোহনবাগান (Mohun Bagan) কর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ডার্বি দেখতে যাবেন না তাঁরা।
পরিস্থিতি যেদিকে মোড় নেয়, তার পরে বিবৃতি দেওয়া হয় ইস্টবেঙ্গলের (East Bengal) তরফেও। লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, টিকিটের দামে যে বৈষম্য করা হয়েছে, সেটাই তাঁর প্রাথমিক ধারণা। দুদলের ভক্ত-অনুরাগী-সমর্থকদের জন্য টিকিটের দাম একই রাখা হলে ভালো হত বলেই মতামত ছিল তাঁর।
[আরও পড়ুন: রোহিত-গিলের দেখানো পথে তরুণরা, ধরমশালায় রানের পাহাড়ে ভারত, ধুঁকছে ইংল্যান্ড]
গোটা ঘটনায় দুঃখপ্রকাশও করেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা। অবশেষে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে এবং লাল-হলুদ বিনিয়োগকারী সংস্থা ও ইস্টবেঙ্গল কর্তাদের ভাবনায় সমস্যার সমাধান হয়।
টিকিট নিয়ে বিতর্কে অবশেষে জল ঢালা হল। পরিবর্তিত পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের তরফে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়ে দেওয়া হল টিকিটের মূল্য নিয়ে যে বৈষম্য ছিল, তা আর নেই। ইস্ট ও মোহন সমর্থকদের জন্য টিকিটের মূল্য একই করে দেওয়া হল।
গত দুদিন ধরে ডার্বির টিকিট নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল ময়দানে। দেখা গিয়েছিল একই ম্যাচের টিকিটের দাম দুরকম। আয়োজক ইস্টবেঙ্গল নিজেদের সমর্থকদের জন্য টিকিটের দাম কম রেখেছে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান গ্যালারির টিকিটের দাম তার থেকে অনেকটাই বেশি ধার্য করা হয়েছে। তা নিয়ে জল গড়ায় বহুদূর। শুক্রবার ইস্টবেঙ্গল প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়ে দিল, টিকিটের মূল্য নিয়ে বৈষম্য দূর হল।
[আরও পড়ুন: ‘ব্যাটেই জবাব বয়কটকে’, ধরমশালায় রোহিত রোশনাইয়ের পরে উচ্ছ্বসিত ভক্তরা]
সর্বশেষ খবর
-
‘জিমের থেকে ম্যাচ ফিট থাকা বেশি জরুরি’, বুমরাহদের ঘনঘন চোটের কারণ ফাঁস গাভাসকরের
-
সম্পর্কে ‘কাঁটা’ হাসিনা, ভারত সফরে রাজি নন তারেক! নয়াদিল্লিকে জোড়া শর্ত ঢাকার
-
স্বাধীনতা দিবসের রাতে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা! চাঞ্চল্য তাহেরপুরে
-
জন্মদিনের কেকে মরা টিকটিকি! খাওয়ার পরেই পেটে-বুকে ব্যথা, হাসপাতালে সাত শিশু-সহ ১১ জন
-
অস্ট্রেলিয়ার মাটিতে দাদাগিরি! ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী