Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬

বাঙালির পুজোয় মেতে বিলিতি ফুটবল ক্লাবগুলি, অভিনব শুভেচ্ছা চেলসি, ম্যান সিটির

আপ্লুত ভারতীয় ফুটবলপ্রেমীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২১, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২১, ১৮:০৭

options
link
বাঙালির পুজোয় মেতে বিলিতি ফুটবল ক্লাবগুলি, অভিনব শুভেচ্ছা চেলসি, ম্যান সিটির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা তথা ভারতীয় ফুটবলপ্রেমীদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানাল ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব। চেলসি (Chelsea), ম্যাঞ্চস্টার সিটি এবং টটেনহ্যাম হটস্পার পুজো উপলক্ষে অভিনব শুভেচ্ছা বার্তা পোস্ট করল নিজেদের সরকারি ফেসবুক পেজে। যা দেখে আপ্লুত ভারতীয় সমর্থকরা।

ইংলিশ ক্লাবগুলির শুভেচ্ছাবার্তাগুলির মধ্যে আলাদা করে নজর কেড়েছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব তথা বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি। নিজেদের ফেসবুক পেজে দেবী দুর্গার একটি ছবি পোস্ট করেছে চেলসি ফুটবল ক্লাব। তাঁর সামনে বিভিন্ন মুদ্রায় দেখা যাচ্ছে ক্লাবের অন্যতম সেরা তারকা মেসন মাউন্ট, সিজার আজপিলিকুয়েতা এবং ট্রভর চালোবাকে। সঙ্গে রয়েছেন খোদ চেলসির চ্যাম্পিয়ন কোচ টমাস টুখেল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, চেলসির পোস্ট করা ছবিটিতে বাংলায় লেখা ‘শুভ দুর্গা পূজা’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Durga Puja 2021: English clubs wishes Indian fans

চেলসি ছাড়াও ম্যাঞ্চস্টার সিটি (Manchester City) অভিনব ভঙ্গিমায় এদেশীয় ফুটবলপ্রেমীদের পুজোর শুভেচ্ছা জানিয়েছে। দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে পুজো উপলক্ষে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে তাঁরা। 

[আরও পড়ুন: IPL 2021: আরসিবির অধিনায়ক আর নন বিরাট, তবু ‘নেতা’ কোহলিতেই আস্থা সতীর্থদের]

Durga Puja 2021: English clubs wishes Indian fans

একইভাবে দুর্গাপুজোর (Durga Puja) শুভেচ্ছা জানিয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারও। তাঁরাও নিজেদের সরকারি ফেসবুক পেসে দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে সমর্থকদের শুভেচ্ছাবার্তা দিয়েছে।

Durga Puja 2021: English clubs wishes Indian fans

[আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পরই অবসরের সিদ্ধান্ত নেইমারের! কী বললেন ব্রাজিলিয়ান সুপারস্টার?]

দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব। বাঙালির হৃদয়ে, মননে দুর্গাপুজোর বিশেষ স্থান রয়েছে। এসব নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তবে বাংলা বা বাঙালির গণ্ডি পেরিয়ে পুজো যে বিশ্বজনীন হয়েছে, তার প্রমাণ মিলল ব্রিটিশ ক্লাবগুলির শুভেচ্ছাবার্তাতেই। যদিও ব্রিটিশ ক্লাবগুলির ভারতীয় সমর্থকদের মনজয় করার এই চেষ্টার আরও একটা কারণ আছে। ভারত ফুটবলের জন্য বিশাল বাজার। হাজার হাজার ফুটবলপ্রেমী রাত জেগে ইউরোপের ফুটবল ফলো করেন এদেশে। ভারতের এই বিশাল বাজার দখল করতেই এই চেষ্টা  বলে মনে করা হচ্ছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.