Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
Erling Haaland

মেসি-এমবাপেকে টক্কর দিয়ে জোড়া গোল হালান্ডের, নকআউটে উঠে ‘ভাইকিং নৌকা’ সেলিব্রেশন নরওয়ের

নরওয়ের হয়ে ৫২ ম্যাচে ৫৯টি গোল করেছেন হালান্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৫:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৫:০১

options
link
মেসি-এমবাপেকে টক্কর দিয়ে জোড়া গোল হালান্ডের, নকআউটে উঠে ‘ভাইকিং নৌকা’ সেলিব্রেশন নরওয়ের zoom
সেনেগালকে হারিয়ে ভাইকিং নৌকা সেলিব্রেশন হালান্ডদের

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে করেছেন। আর্লিং হালান্ড (Erling Haaland) কেন পিছিয়ে থাকবেন? সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক নরওয়ের স্ট্রাইকার। সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে রাউন্ড অফ ৩২-এ চলে গেল ‘ভাইকিং’রা। তাদের বিশ্বকাপের (FIFA World Cup 2026) ইতিহাসে এখন সবথেকে বেশি গোল হালান্ডের নামেই। নকআউট পর্ব নিশ্চিত করে মাঠেই ‘ভাইকিং নৌকা’ সেলিব্রেশন নরওয়ের।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘ই’-র ম্যাচে ৪৩ মিনিটে নরওয়েকে এগিয়ে দেন সাইড ব্যাক মার্কাস হোমগ্রিন পেডেরসন। সেনেগালের অধিনায়ক কালিদু কুলেবালির ভুল ক্লিয়ারেন্সকে কাজে লাগান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে জ্বলে ওঠেন হালান্ড। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পাস থেকে ব্যবধান বাড়ান ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার। পাঁচ মিনিট পর গোল করেন সেনেগালের ইসমালিয়া সার। কিন্তু ফের আঘাত হালান্ডের। ৫৮ মিনিটে ডান পায়ের ভলিতে নরওয়েকে এগিয়ে দেন। সংযুক্তি সময়ে সার ফের গোল করলেও সেনেগালের হার আটকাতে পারেননি।

Advertisement

হালান্ড অবশ্য এদিন অনায়াসে হ্যাটট্রিক করতে পারতেন। সেনেগালের গোলকিপার এডুয়ার্ড মেন্ডির ভুল থেকে হালান্ডের শট বারে লেগে ফেরে। তবে মেন্ডি বেশ কয়েকটি ভালো সেভও করেন। ইরাকের বিরুদ্ধে আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন হালান্ড। এই ম্যাচেও জোড়া গোল। ২ ম্যাচে ৪ গোল নিয়ে নরওয়ের বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নজির এখন হালান্ডের নামে। নরওয়ের হয়ে ৫২ ম্যাচে ৫৯টি গোল করেছেন হালান্ড। অন্যদিকে নকআউটে যেতে হলে সাদিও মানের সেনেগালকে শেষ ম্যাচে ইরাককে হারাতেই হবে।

ম্যাচের পর মেটলাইফ স্টেডিয়াম জুড়ে চলল ভাইকিংদের বিখ্যাত নৌকা সেলিব্রেশন। নরওয়ের সমর্থকরা এই সেলিব্রেশনে টাইমস স্কোয়ার-সহ গোটা আমেরিকা মাতিয়ে রেখেছেন। দলবদ্ধভাবে বসে নৌকা বাওয়ার সেলিব্রেশন করেন তাঁরা। এদিনও দর্শকাসনে লাল জার্সিধারীদের দেখা গেল নৌকা সেলিব্রেশন করতে। তাতে নেতৃত্ব দিলেন ফুটবলাররা। মাঠে ড্রাম নিয়ে হালান্ড-ওডেগার্ডরা নৌকা বাইলেন, সেই তালে তাল মেলালেন সমর্থকরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.