নরওয়েকে ৪-১ গোলে দুরমুশ করেছে ফ্রান্স। গ্রুপ ‘আই’-এর শীর্ষে থেকে রাউন্ড অফ ৩২-এ গিয়েছে দিদিয়ের দেশঁর দল। ম্যাচটি কালো বাহুবন্ধনী পরে খেলতে চেয়েছিলেন উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপেরা। কারণ বিশ্বকাপের (FIFA World Cup 2026) মাঝেই প্রয়াত হয়েছেন হেডকোচের মা। শেষকৃত্যে যোগ দিতে প্যারিস যাওয়ায় ডাগআউটে থাকতে পারেননি তিনি। সেই কারণেই ফ্রান্স দল ফিফার কাছে আর্জি জানিয়েছিল, বাহুবন্ধনী পরে খেলার। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছেন জিয়ানি ইনফান্তিনো।
কেবল কালো বাহুবন্ধনী নয়। ম্যাচ শুরুর আগে জিনেট দেশঁর স্মরণে এক মিনিট নীরবতা পালনের প্রস্তাবও দিয়েছিল ফ্রান্স। তারও অনুমতি দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। তবে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয় ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে। প্রশ্ন হল, ফিফা কেন ফ্রান্সের এই আবেদনে ‘না’ করে দিয়েছে? দেশঁর মা বিশ্বকাপের সঙ্গে যুক্ত ব্যক্তি না হওয়ায় ফিফা অনুমতি দেয়নি।
আরও পড়ুন:

মঙ্গলবার দেশঁর মা প্রয়াত হয়েছেন। ফরাসি ফুটবল সংস্থা এই খবর নিশ্চিত করে। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে দেশে ফিরে যান দেশঁ। ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে নরওয়ের বিরুদ্ধে ডাগআউটে ছিলেন সহকারী কোচ গাই স্টিফেন। দেশঁ না ফেরা পর্যন্ত তিনিই দল সামলাবেন। উল্লেখ্য, আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে এর আগেও দেশঁ ব্যক্তিগত শোক পেয়েছেন। ২০২২ সালে নেশনস লিগে ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর বাবা প্রয়াত হন। সেবারও কিছুদিনের জন্য দল ছেড়ে বাড়ি ফিরে যান।
খেলোয়াড় হিসাবে ফ্রান্সের হয়ে দেশঁ ১৯৯৮ সালের বিশ্বকাপ জেতেন। সেবার অধিনায়কও ছিলেন তিনি। এরপর ২০০০ সালেও ইউরো জয়ী দলে ছিলেন। ২০১২ সালে জাতীয় দলের কোচ হন এবং ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে ফাইনালে তোলেন। ২০১৮ সালে তাঁর তত্ত্বাবধানে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়। খেলোয়াড় ও কোচ হিসাবে বিশ্বকাপ ট্রফি জয়ের কীর্তি গড়েন দেশঁ। প্রসঙ্গত, কোচের অনুপস্থিতিতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছে গত বিশ্বকাপের রানার্সরা। সবকিছু ঠিক থাকলে খুব রবিবারের মধ্যে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে দেশঁর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘জয় জওয়ান, জয় কিষান’, সেঞ্চুরি করে বার্তা জুরেলের, শ্রীলঙ্কায় ভারতের দাপটের দিনে নজির পন্থের
-
ফুটপাথে দুধ গরম কাণ্ডে পরিবারের পাশে মমতা, ‘বাড়িতে রাখছেন না কেন?’, তোপ শুভেন্দুর
-
মার্কিন মুলুকে ধাক্কা ভারতীয়দের, বাড়ছে এইচওয়ানবি ভিসার ফি! খরচ বাড়বে পড়ুয়াদেরও?
-
কঠোর পদক্ষেপ করা যাবে না, মহুয়ার গ্রেপ্তারি পরোয়ানায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের
-
সৌদি ফেরত মুসলিমরা বেশি গোঁড়া! কেরল নিয়ে বিশ্বব্যাঙ্কের রিপোর্টে উদ্বিগ্ন থারুর
