সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে ডার্বি যুদ্ধে জয়ের পর পাঞ্জাবকে এফসি-কে (Punjab FC) উড়িয়ে দেওয়া। চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2023) দারুণ ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদের লক্ষ্য সেমিফাইনাল। তবে শেষ চারের টিকিট হাতে পেতে হলে কোয়ার্টার ফাইনালে গোকুলাম কেরলের (Gokulam Kerala) বাধা টপকাতে হবে। গ্রুপের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলের কাছে হেরেছে গোকুলাম। তবে দু’বারের আই লিগ চ্যাম্পিয়ন কেরলের দলটিকে গুরুত্ব দেওয়ার কথাই শোনা গিয়েছে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) মুখে।
অনুশীলনের শেষে বলে গেলেন, “নকআউটে নিশ্চিত ভাবেই ঝুঁকি বেশি থাকে। তবে আমি ম্যাচ ধরে ধরে ভাবি। সেটাই বিশ্বাস করি। ডুরান্ডের গ্রুপ পর্যায়ে আমরা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম। তাদের বিরুদ্ধে ভালো ফল করায় আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। গোকুলাম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলতে নামছে। ফলে যুবভারতীতে আমাদের অপেক্ষায় কঠিন ম্যাচ। আমি নিশ্চিত আমাদের ফ্যানরা স্টেডিয়াম ভরিয়ে জয় ইস্টবেঙ্গল ধ্বনি তুলবেন।”
[আরও পড়ুন: ৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হলেন সেরেনা, তোলপাড় সোশ্যাল মিডিয়া]
ডুরান্ডকে প্রি-সিজন টুর্নামেন্ট হিসাবে দেখলেও নকআউটে পা রাখার পর সুর বদলেছেন কুয়াদ্রাত। পাঞ্জাব এফসি-কে হারিয়ে বলেছিলেন, “আমরা প্রচন্ড কম্পিটিটিভ। সব ম্যাচ জিততে ভালবাসি।”
শুক্রবার অর্থাৎ ২৫ আগস্ট যুবভারতীতে গোকুলামের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতিতে ফাঁক রাখতে নারাজ লাল-হলুদের হেডস্যর। তাই এদিন অনুশীলনে বাড়তি সময় দিলেন ক্লেটন সিলভাকে। সেট-পিস অনুশীলনের সময়ও গুরুত্ব পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে শুক্রবার শেষ পর্যন্ত প্রথম একাদশে না এলেও ক্লেটনের ম্যাচ টাইম যে বাড়ছে, তা নিশ্চিত। তবে এরমধ্যেই মন্দার রাও দেশাইয়ের চোট ভাবনা বাড়াচ্ছে লাল-হলুদের। চোট সারিয়ে এখনও মাঠে নামেননি এই ডিফেন্ডার। গোকুলামের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা নেই।
[আরও পড়ুন: নির্বাসিত ভারতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে কড়া ভাষায় টুইট করলেন মমতা]
সর্বশেষ খবর
-
কমনওয়েলথ জুডোয় ইতিহাস গড়ে সোনা, এবার ডিএসপি হচ্ছেন বাঙালি কন্যা অস্মিতা
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!