ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ছাড়াই দল ঘোষণা পর্তুগালের। ২৯ মার্চ মেক্সিকো ও ১ এপ্রিল আমেরিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের জন্য পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ যে দল ঘোষণা করেছেন, সেখানে নেই ৪১ বছর বয়সি ফুটবলারের নাম। বিশ্বকাপের আগে এই দু’টি ম্যাচ পাচ্ছে ইউরোপের দেশ। চোটের জন্য রোনাল্ডোকে ছাড়াই সেই ম্যাচগুলোয় মাঠে নামবে পর্তুগাল।
সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে খেলার হয়ে সময় চোট পান। ফেব্রুয়ারির শেষ থেকে আর মাঠে নামতে পারেননি কিংবদন্তি ফুটবলার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় তড়িঘড়ি স্পেনে চলে আসেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলে। তবে এখনও তিনি ম্যাচ খেলার মতো অবস্থায় আসেননি। রোনাল্ডোর ফিট হতে যতটা সময় লাগবে বলে মনে করা হচ্ছিল, তার থেকে বেশি সময় লাগছে।
আরও পড়ুন:
তার মানে কি বিশ্বকাপেও রোনাল্ডোর খেলা নিয়ে সংশয় রয়েছে? পর্তুগিজ মহাতারকার বয়স এই মুহূর্তে ৪১। ফিটনেস একটা সমস্যার জায়গা হতেই পারে। তবে সেসব দুশ্চিন্তা উড়িয়ে দিচ্ছেন পর্তুগালের কোচ। রবার্তো মার্তিনেজের সাফ বক্তব্য, “রোনাল্ডোর চোট গুরুতর নয়। ওর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ের জায়গা নেই। আশা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে ও পুরো ফিট হয়ে যাবে। বিশ্বকাপে সেন্টার-ফরোয়ার্ড পজিশনটি রোনাল্ডো ও গঞ্জালো র্যামোসের জন্যই বরাদ্দ। এই মরশুমে রোনাল্ডো চমৎকার ফর্মে আছে।”
Os convocados para a dupla jornada nas “Américas” ✈️
https://t.co/UZ0RBxekjZ#VaiDarPortugal | @FIFAWorldCup pic.twitter.com/QhCZgSrwxb
— Portugal (@selecaoportugal) March 20, 2026
তবে শুধু রোনাল্ডো নয়, দলে নেওয়া হয়নি বার্নার্দো সিলভাকেও। ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার এই মরশুমে সেভাবে ফর্মে নেই। তবে মার্তিনেজ বলছেন সিলভাকে বাদ দেওয়ার কারণ ‘ট্যাকটিকাল’। অন্যদিকে ইটালি দলে দু’বছর পর ফিরলেন ফেদেরিকো চিয়েসা। চারবারের চ্যাম্পিয়ন দলের এখনও বিশ্বকাপ খেলা নিশ্চিত নয়। প্লে অফে উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষা। এই ম্যাচে হারলে টানা তিনবার বিশ্বকাপ খেলা হবে না আজ্জুরিদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাস্তায় সরকারি বাস বাড়ানোই লক্ষ্য, দায়িত্ব নিয়ে সুভাষ চক্রবর্তীকে মনে করলেন অর্জুন
-
এখনই সরাসরি যোগ নয়, কংগ্রেসের সঙ্গে সর্বস্তরে জোট চান মমতা
-
মমতা সঙ্গী হলে ‘হাত’ ছাড়বে বাম, প্রভাব পড়বে ইন্ডিয়া জোটেও
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার, ইরানে রাতভর গোলাবর্ষণ আমেরিকার! পালটা মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য