সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বির মঞ্চে আগমনেই ইতিহাস গড়েছিলেন। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ডার্বিতে হ্যাটট্রিকের নজির এখনও তাঁর নামের পাশেই লেখা। সেই কিয়ান নাসিরি (Kiyan Nassiri) এবার মোহনবাগান ছাড়লেন। ৩ বছরের চুক্তিতে কিয়ান যোগ দিচ্ছেন চেন্নাইয়িন এফসিতে।
Thank you for all the memories, Hnamte and Kiyan 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/KFPkj3DU6M
Advertisement— Mohun Bagan Super Giant (@mohunbagansg) May 23, 2024
কিংবদন্তি ফুটবলার জামশিদ নাসিরির পুত্র কিয়ান ছোট বয়সে মোহনবাগান (Mohun Bagan) জুনিয়র দলে খেলতেন। অ্যাকাডেমিতে নজরকাড়া পারফরম্যান্সের পর সিনিয়র দলেও সুযোগ পান। ২০২২ সালে আইএসএলের (ISL) ডার্বিতে সুপার-সাব হিসেবে নেমে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান। কার্যত হারতে বসা ম্যাচ একার হাতেই জিতিয়ে দেন। তারপরও একাধিক নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। এমনকী সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কারও পেয়েছেন।
[আরও পড়ুন: এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হার, আইপিএল অধরাই বিরাটদের]
কিন্তু ইদানিং তারকাখচিত মোহনবাগানে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। গত মরশুমে সব মিলিয়ে ১৬ বার মাঠে নামার সুযোগ পেয়েছেন। অধিকাংশই পরিবর্ত হিসাবে। ওই ১৬ ম্যাচে একটি গোল করেন। সূত্রের খবর, নিয়মিত প্রথম দলে খেলার লক্ষ্যেই সবুজ-মেরুন ছাড়লেন জামশিদ পুত্র। চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে কিয়ানের।
[আরও পড়ুন: বিরাটকে কেন কিনেছিলেন? ১৬ বছর ট্রফিহীন থাকার পরে জানালেন বিজয় মালিয়া]
শুধু কিয়ান নন, মোহনবাগান ছাড়ছেন আর এক তরুণ ফুটবলার হামতেও। প্রতিভাবান এই তরুণ ফুটবলারও গত মরশুমে সবুজ-মেরুনের রিজার্ভ টিমে খেলেছেন। প্রথম দলে সুযোগ পেয়েছেন হাতে গোনা। তিনিও ভবিষ্যৎ ভেবেই মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত নিলেন। সম্ভবত কেরালা ব্লাস্টার্সে যোগ দেবেন তিনি।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক