আগের নর্থইস্ট ম্যাচে চোটের জন্য ছিলেন না আলবার্তো রডরিগেজ ও আপুইয়া। বৃষ্টিস্নাত গুয়াহাটিতে সেই ম্যাচে জয় এলেও মোহনবাগান কোচের চিন্তা ছিল পরের ম্যাচে নামার আগে আপুইয়া আর আলবার্তোকে পাবেন কিনা। আপাতত আলবার্তো কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেও আপুইয়াকে নিয়ে কয়েকদিন আগে পর্যন্ত সন্দেহে ছিলেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। বুধবার সরাসরি তিনি জানিয়ে দেন পরের ম্যাচে খেলার জন্য পুরোপুরি তৈরি আপুইয়া।
বৃহস্পতিবার সকালে অনুশীলন করে গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান। যা খবর, আপুইয়া ফিট হলেও পুরো ম্যাচ না-ও খেলাতে পারেন লোবেরা। মোহনবাগান আইএসএলে শেষ ম্যাচ খেলেছে ১৯ এপ্রিল। তারপর যেহেতু দু’সপ্তাহের বেশি সময় ম্যাচ খেলেননি ম্যাকলারেনরা। স্বাভাবিকভাবেই কিছুটা হলেও চিন্তায় রয়েছেন লোবেরা। তবে এই দীর্ঘ সময় ম্যাচ না থাকা নিয়ে অভিযোগ নেই মোহনবাগান কোচের। তার উপরে মঙ্গলবার মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছেন ইউসেফ এজেজারিরা। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে মোহনবাগানের উপর।
আরও পড়ুন:
মোহনবাগানের আর বাকি মাত্র চারটে ম্যাচ। এই চার ম্যাচের মধ্যে রয়েছে ডার্বি। আপাতত ডার্বি নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান কোচ। লোবেরা বলছিলেন, “আমি ডার্বি নিয়ে এখনই কথা বলতে চাই না। ডার্বির আগের দিন ওই ম্যাচ নিয়ে কথা বলব। আপাতত আমার লক্ষ্য এফসি গোয়া ম্যাচ। ডার্বির আগে আরও দু’টো ম্যাচ খেলতে হবে আমাদের। সেই ম্যাচগুলো নিয়ে আপাতত ভাবব।”
আপুইয়ার চোট নিয়ে আরও বলেন, “আপুইয়া ম্যাচ খেলার মতো ফিট রয়েছে। হয়তো নব্বই মিনিট ম্যাচ খেলার মতো তৈরি নয়। তবে কত মিনিট খেলাবে, সেটা এখন বলতে পারছি না। এখনও কয়েকটা ট্রেনিং বাকি রয়েছে। দেখা যাক কী হয়।” লোবেরা গুরুত্ব দিচ্ছেন এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েজকে। এই মুহূর্তে নয় ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছেন ম্যাকলারেনরা। এই ম্যাচ জিতলে ফের লিগ টেবিলের শীর্ষে চলে যাবে মোহনবাগান। সেই লক্ষ্য নিয়েই গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?