Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬

ওড়িশা ম্যাচেও নজর ছিল মুম্বইয়ের দিকে! ইস্টবেঙ্গলের বড় পরিকল্পনার কথা ফাঁস

মঙ্গলবার গোয়ার মাটিতে ওড়িশাকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নশিপে প্রবলভাবে উঠে এসেছে ইস্টবেঙ্গল। তার মধ্যে টানা ছয় ম্যাচে অপরাজিত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৪:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৪:২১

options
link
ওড়িশা ম্যাচেও নজর ছিল মুম্বইয়ের দিকে! ইস্টবেঙ্গলের বড় পরিকল্পনার কথা ফাঁস zoom
অস্কার ব্রুজো। ছবি ইস্টবেঙ্গলের সোশাল মিডিয়া।
Advertisement

মঙ্গলবার গোয়ার মাটিতে ওড়িশাকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নশিপে প্রবলভাবে উঠে এসেছে ইস্টবেঙ্গল। তার মধ্যে টানা ছয় ম্যাচে অপরাজিত। এই তথ্যটিও যথেষ্টই গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গলের এখন আর বাকি চার ম্যাচ। লাল হলুদ কোচ মনে করছেন আগামী মুম্বই, পাঞ্জাব ও মোহনবাগান-এই তিনটে ম্যাচই লিগে ইস্টবেঙ্গলের ভাগ্য নির্ধারণ করবে।

ওড়িশা ম্যাচে প্রথম একদাশে ঝুঁকি নিয়ে রশিদ আর আনোয়ারকে রাখেননি অস্কার। তা নিয়েও সমস্যা হয়নি। বরং পরিবর্ত হিসাবে নেমে জোড়া গোল করে ইউসেফ যে পারফরম্যান্স দেখালেন তাতে যথেষ্টই প্রশংসার দাবি রাখেন তিনি। শুধু জোড়া গোলই নয়, এই মুহূর্তে নয় গোল করে এবারের আইএসএলের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে রয়েছেন। পিছনে ফেলে দিয়েছেন জেমি ম্যাকলারেনকে। মোহনবাগান তারকা স্ট্রাইকারের গোল সংখ্যা ৮।

মঙ্গলবার ম্যাচ জিতে উঠে অস্কার বলেন, “ভালো ধারাবাহিকতা দেখাচ্ছে টিম। দল ভালো খেলছে, উন্নতি করছে। প্রতিটি ম্যাচের চাহিদার সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। আমরা টানা ছয় ম্যাচ হারিনি। এই ধারাটা ধরে রাখতে চাই। কারণ, সামনে আমাদের তিনটি কঠিন প্রতিপক্ষ মুম্বই, পাঞ্জাব এবং মোহনবাগান। আশা করি এই ম্যাচগুলোই আমাদের মরশুমের ফল নির্ধারণ করবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আনোয়ার, রশিদ, ইউসেফদের প্রথম একাদশে না রেখেও ওড়িশাকে নড়তে দেননি অস্কার। পরের গুরুত্বপূর্ণ মুম্বই সিটি এফসি ম্যাচের দিকে তাকিয়েই আনোয়ারদের প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বরং শেষের দিকে পরিবর্ত হিসাবে নেমে ইউসেফ জোড়া গোল করে চমক দিয়েছেন। এই প্রসঙ্গে আরও যোগ করেন, “ম্যাচে আমরা কিছু খেলোয়াড়কে বেঞ্চে রেখেছিলাম। ওড়িশার আগের ম্যাচগুলো দেখে বুঝতে পেরেছিলাম ম্যাচের ৬০ থেকে ৭০ মিনিট পর তাদের স্কোয়াডের গভীরতার সমস্যা দেখা দেয়। পরিবর্ত হিসাবে নামা রাশিদ, জেরি, জে, ইউসুফ, ডেভিড মাঠে নেমে দারুণ খেলেছে। গোল করার পাশাপাশি ম্যাচে প্রাধান্য নিয়ে প্রতিপক্ষকে হারানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।”

ইস্টবেঙ্গলের পরের ম্যাচেই প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। এই ম্যাচটি আগামী তিনটে ম্যাচের মধ্যে অন্যতম কঠিন ম্যাচ। আপাতত ৯ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছেন সল ক্রেসপোরা। শীর্ষে থাকা মোহনবাগান সম-সংখ্যক ম্যাচ খেলে পেয়েছে ২০ পয়েন্ট। মাঝে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া ১০ ম্যাচে ১৯ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা মুম্বই সিটিও পেয়েছে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট। স্বাভাবিকভাবেই লিগ টেবিলের এমন অবস্থান যে প্রত্যেকটি দলের কাছেই পরবর্তী প্রত্যেকটি ম্যাচ যথেষ্টই গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখলে একটি ম্যাচে খারাপ ফল হলেই চ্যম্পিয়নশিপ থেকে দূরে সরে যেতে পারে লিগ টেবিলের উপরের দিকে থাকা দলগুলো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.