Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Mohammedan SC

ওড়িশার বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র, টানা ৭ ম্যাচ হারের পর অবশেষে পয়েন্ট এল মহামেডানের ঘরে

এবারের আইএসএলে প্রথম পয়েন্ট পেলেও টেবিলের তলানিতেই রয়েছে মহামেডান। অর্থাৎ সাদা-কালোর সামনে অবনমনের চোখ রাঙানি এখনও প্রবলভাবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২১:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২১:৪৭

options
link
ওড়িশার বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র, টানা ৭ ম্যাচ হারের পর অবশেষে পয়েন্ট এল মহামেডানের ঘরে zoom
গোলের উচ্ছ্বাস মহামেডানে। ছবি মহামেডান স্পোর্টিং সোশাল মিডিয়া।
Advertisement

মহামেডান ১ (আদিসন) 
ওড়িশা এফসি ১ (সুহের) 

অবশেষে বহু কাঙ্ক্ষিত পয়েন্ট এল মহামেডান স্পোর্টিংয়ের ঘরে। টানা সাত ম্যাচে হেরে ওড়িশা এফসি’র বিরুদ্ধে নেমেছিলেন মেহরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেরা। এমন একটা ম্যাচে পিছিয়ে পড়েও উজ্জীবিত ফুটবল উপহার দিলেন আদিসন সিং, হিরা মণ্ডলরা। খেলার ফলাফল ১-১। 

Advertisement

গত ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ১-০ গোলে হেরে গিয়েছিল মহামেডান। এই ম্যাচে ছিল সাদা-কালো ব্রিগেডের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। খেলার শুরুটা ভালোই করেছিল মহামেডান। তবে বল দখলের লড়াইয়ে অনেকটাই প্রতিপক্ষকে টেক্কা দেয় ওড়িশা। যদিও ১৭ মিনিটে সুযোগ চলে এসেছিল মহামেডানের সামনে। আদিসন সিংয়ের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২০ মনিটে সহজ সুযোগ নষ্ট ওড়িশার। এর পাঁচ মিনিটের মধ্যে সুযোগ তৈরি করলেও তা ফলপ্রসূ ছিল না টিজি পুরুষোথামানের ছেলেদের জন্য।

তবে পরক্ষণেই প্রতি আক্রমণে বাঁদিক থেকে বিপক্ষের বক্সে ঢুকে পড়েছিলেন সাদা-কালো ফুটবলার লালরেমসাঙ্গা ফানাই। তাতে অবশ্য লাভের লাভ কিছু হয়নি। ৩৮ মিনিটে মাঝমাঠ থেকে অসাধারণ একটা থ্রু বল পেয়ে ওড়িশাকে এগিয়ে দেন ভিপি সুহের। প্রথমার্ধ শেষ হয় ওড়িশার পক্ষে ১-০ অবস্থায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রত্যয়ী মনোভাব দেখা যায় ‘ব্ল্যাক প্যান্থার্স’দের। শুরু থেকেই ওড়িশার রক্ষণে আক্রমণ শানায় মহামেডান ফুটবলাররা। ৫৪ মিনিটে বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়ে গিয়েছিলেন মাকান ছোটে। হেলায় সেই সুযোগ হারালেন তিনি। তবে আদিসন সিংয়ের গোলে ৫৭ মিনিটে সমতায় ফেরে মহামেডান। এরপর দু’দল  একাধিক গোলের বেশ কিছু সুযোগ পেলেও তা থেকে গোল হয়নি। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ১-১ অবস্থায়। এবারের আইএসএলে প্রথম পয়েন্ট পেলেও টেবিলের তলানিতেই রয়েছে মহামেডান। অর্থাৎ সাদা-কালোর সামনে অবনমনের চোখ রাঙানি এখনও প্রবলভাবে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.