রবিবার গভীর রাতে ইন্টার কাশীর কোচ আন্তেনিও লোপেজ হাবাস পদত্যাগ করেছেন। স্বাভাবিকভাবেই যাঁরা ভেবেছিলেন মঙ্গলবার যুবভারতীতে সার্জিও লোবেরা বনাম আন্তেনিও লোপেজ হাবাসের মগজ লড়াই দেখবেন তাঁরা একটু হতাশই হবেন। যদিও হাবাসের পদত্যাগের পরও এই ম্যাচের গুরুত্ব এতটুকু কমছে না। বিশেষ করে এই মুহূর্তে লিগ টেবলের যা অবস্থা।
ইন্টার কাশীর বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগে যুবভারতীতে মোহনবাগান (Mohun Bagan) অনুশীলনের একটি চিত্র দেখে সমর্থকরা চিন্তায় পড়তে পারেন। দেখা গেল আপুইয়া, অনিরুধ থাপাকে সাইড লাইনে রিহ্যাব করতে। কিছুক্ষণ আলাদা অনুশীলন করলেন জেমি ম্যাকলারেনও। প্রথমে ভাবা গিয়েছিল, চব্বিশ ঘন্টা আগে শহরে ফেরা মোহনবাগান ফুটবলারদের ক্লান্তি কাটাতে আলাদাভাবে হালকা অনুশীলন করাচ্ছেন লোবেরা। কিন্তু জানা গিয়েছে ম্যাকলারেন থাকলেও মঙ্গলবার থাপা-আপুইয়াকে ছাড়াই মঙ্গলবার নামতে পারে মোহনবাগান। আগের ম্যাচে চোট কাটিয়ে ফিরলেও ডার্বির কথা মাথায় রেখেই লিগ টেবলে দশম স্থানে থাকা ইন্টার কাশীর বিরুদ্ধে আপুইয়াদের নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছেন না লোবেরা।
আরও পড়ুন:
মোহনবাগানের বাকি আর তিন ম্যাচ। তার প্রথম ধাপ ইন্টার কাশী। হাবাস না থাকলে কী লিগ টেবলের দশম স্থানে থাকা কাশীর বিরুদ্ধে জয় পেতে সুবিধা হবে? এদিন মোহনবাগান কোচ বলেন, “আমি মনে করি ইন্টার কাশী আমাদের কাছে খুব একটা সহজ প্রতিপক্ষ হবে না। একটা ভালো দলের বিরুদ্ধে খেলতে নামব। এই মুহূর্তে আমরা সেরা ফর্মে নেই। তবে এই ম্যাচ জিতে লক্ষ্যে পৌঁছতে চাই। এই নিয়ে আত্মবিশ্বাসী রয়েছি। তবে হাবাসকে মিস করব। ওঁর সম্পর্কে সবাই জানে, জয়ের মানসিকতার মানুষ। যদিও ম্যাচটা খেলবে ওদের ফুটবলাররা।”
লোবেরা জানিয়ে দিয়েছেন, ডার্বি নিয়ে মাথা ঘামাতে চান না। তবে একেবারে যে চান না সেটাও বলা যাবে না। বিশেষ করে মোহনবাগানের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার আলবার্তো রডরিগেজ আর দিমিত্রি পেত্রাতোস তিনটে করে হলুদ কার্ড দেখে রয়েছেন। এই দুই ফুটবলার যদি এই ম্যাচে আরও একটা হলুদ কার্ড দেখেন তাহলে ডার্বিতে পাওয়া যাবে না। বিশেষ করে আলবার্তো রডরিগেজ প্রথম একাদশের গুরুত্বপূর্ণ ফুটবলার। রক্ষণে টম অলড্রেডের সঙ্গে তাঁর উপস্থিতি নিশ্চয়তা দেয়। এমন পরিস্থিতিতে চোট আঘাত আর গুরুত্বপূর্ণ ফুটবলাররা যাতে কার্ড না দেখেন সেদিকেও নজর দিতে হবে লোবেরাকে।
তাই মুখে যতই বলুন না কেন একেবারে যে ডার্বি তাঁর মাথায় নেই এমনটা বলা যাবে না। মোহনবাগান কোচ লোবেরা আরও বলেন, “একদিন আগেই এফসি গোয়া ম্যাচ খেলেছি। আমাকে সতর্ক থাকতে হবে ফুটবলারদের চোট আঘাত নিয়ে। আগামী তিনটে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটে ম্যাচে চোট আঘাত লাগা যাবে না। এখনই ডার্বি নিয়ে ভাবতে চাই না। আপাতত ইন্টার কাশী ম্যাচ নিয়েই ভাবছি। আপুইয়া কত মিনিট খেলতে পারবে সেটা দেখতে হবে।” আপুইয়া এফসি গোয়া ম্যাচ খেলার পর ইন্টার কাশী ম্যাচের আগে মাত্র একদিন অনুশীলন করতে পারলেন। এটাও ভাবাচ্ছে মোহনবাগান কোচকে। এই মুহূর্তে মোহনবাগানের সংগ্রহ ১০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট।
আজ আইএসএলে
মোহনবাগান বনাম ইন্টার কাশী
যুবভারতী, সন্ধ্যা ৭.৩০
সোনি স্পোর্টস নেটওয়ার্ক
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! ‘আলফা’ জবাব কাপুরবধূর
-
দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক
-
‘মেসি আরও গোল করুক, বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে শেষ ষোলোয় তুলে হুঙ্কার এমবাপের
-
‘যদি অর্থের লোভ থাকত…’, অভয়ার বাবার প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’ নিয়ে কী বললেন রত্না দেবনাথ?
-
ট্রামে চেপে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর! যানজট এড়িয়েই পাতা হবে লাইন, উপায় বাতলালেন পরিবহণমন্ত্রী