শুক্রবার সামনে লিগের অন্যতম সেরা দল মুম্বই সিটি এফসি। তাদের সঙ্গে এখনও পয়েন্টের ব্যবধান মাত্র দুই। সেই মুম্বই সিটি এফসির বিরুদ্ধে শুক্রবার নামতে চলেছেন জেমি ম্যাকলারেনরা। তবে এদিন মোহনবাগান সমর্থকদের মনে যে প্রশ্নটা খুব বেশি করে উঁকি মারছিল, সেই প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে দিলেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। বলে দিলেন, দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার আলবার্তো রডরিগেজ ও রবসন রবিনহো পুরোপুরিভাবে সুস্থ। তাদেরকে শুক্রবার পাওয়া যাবে। তবে মোহনবাগান কোচকে এই ম্যাচে ভাবাচ্ছেন মুম্বইয়ের মাঝমাঠের অন্যতম ভরসা একদা সবুজ-মেরুনে খেলে যাওয়া জনি কাউকো।
আশা করা যাচ্ছে রক্ষণে আগের ম্যাচের মতোই টম অলড্রেড আর আলবার্তোকেই রাখবেন লোবেরা। আক্রমণভাগে যেভাবে জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোস খেলছেন তাতে তাদের বদলের সম্ভবানা নেই বলাই যায়। সেক্ষেত্রে চোট কাটিয়ে আসা রবসনকে আসতে হবে পরিবর্ত হিসাবে। বিশেষ করে মুম্বই সিটি এফসির আক্রমণাত্মক ফুটবলকে কীভাবে সামলাবেন লোবেরা সেটাই বড় চ্যালেঞ্জ মোহনবাগান কোচ লোবেরার কাছে। একইসঙ্গে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসদের মতো দুরন্ত ছন্দে থাকা মোহনবাগান আক্রমণভাগের সামনেও নিজেদের খেলার ধরণ পরিবর্তন করতে নারাজ মুম্বই সিটি কোচ পিটার ক্রাটকি। বিশেষ করে পাঁচ ম্যাচে সাত গোল করে এবারের আইএসএলে বিধ্বংসী ফর্মে রয়েছেন ম্যাকলারেন।
আরও পড়ুন:
কয়েক দিন পরেই ভারতের ম্যাচের জন্য আইএসএল বন্ধ থাকবে কয়েকদিন। সেই বিরতির আগে এই ম্যাচ জিতে লিগ শীর্ষে থাকতে চান লোবেরা। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে নামার আগে লোবেরা বলেন, “আমি বরাবই উচ্চাকাঙ্খী। এটাই আমার মানসিকতা। মুম্বই শক্তিশালী দল। ওদের দলে ভালো দেশি ও বিদেশি ফুটবলাররা রয়েছে। এমনকী জনি কাউকোর মতো ফুটবলার রয়েছে, যে মোহনবাগানকে সাফল্য পেতে সাহায্য করেছিল। এটা কঠিন ম্যাচ হতে চলেছে। ম্যাচটা ওরা জিতলে শীর্ষে চলে যাবে। আন্তর্জাতিক বিরতির আগে আমি লিগ শীর্ষে থাকতে চাই। আমাদের রবসন ও আলবার্তো দু’জনেই খেলার মতো ফিট রয়েছে।” হেড টু হেডে মুম্বই ভালো জায়গায় থাকলেও অতীত নিয়ে আর মাথা ঘামাতে চান না লোবেরা। কার্ড সমস্যায় মোহনবাগানের বিরুদ্ধে নেই ভালপুইয়া। চোটের জন্য অনিশ্চিত ব্রেন্ডন ফার্নান্ডেজও।
মুম্বই শক্তিশালী দল। ওদের দলে ভালো দেশি ও বিদেশি ফুটবলাররা রয়েছে। এমনকী জনি কাউকোর মতো ফুটবলার রয়েছে, যে মোহনবাগানকে সাফল্য পেতে সাহায্য করেছিল। এটা কঠিন ম্যাচ হতে চলেছে। ম্যাচটা ওরা জিতলে শীর্ষে চলে যাবে। আন্তর্জাতিক বিরতির আগে আমি লিগ শীর্ষে থাকতে চাই।
মুম্বই থেকেই মোহনবাগানে এসেছিলেন আপুইয়া। তিনি এদিন বলেন, “দু বছর হয়ে গেল আমার এখানে খেলা হয়ে গেল। এখন আমি সামনের দিকে তাকিয়ে নিজের দলের জয় নিয়ে মাথা ঘামাচ্ছি। আগামী ম্যাচগুলোতে গোল করতে পারলে খুশি হব।” এই মুহূর্তে পাঁচ ম্যাচে চারটেতে জয়, একটা ম্যাচে ড্র করে লিগ মোহনবাগানের সংগ্রহ ১৩ পয়েন্ট। সেখানে পাঁচ ম্যাচে মুম্বই সিটি এফসির সংগ্রহ ১১। দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে।
আজ আইএসএলে
মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি
যুবভারতী
সন্ধ্যা ৭.৩০
সোনি স্পোর্টস ও ফ্যান কোড
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!
-
‘বাঙালি নিরামিষ খেয়ে পুষ্পাঞ্জলি, মাছ দিয়ে প্রসাদ দিতে জানে’, বাগেশ্বর বিতর্কে সোজাসাপ্টা শুভেন্দু