সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মরশুম শুরুর আগে তেকাঠির নিচে শক্তি বাড়াল মোহনবাগান। সবুজ-মেরুনে সই করলেন ভারতের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা গোলরক্ষক ধীরজ সিং ( Dheeraj Singh)। গত দুই মরশুমে মোহনবাগানের হয়ে অনবদ্য খেলেছেন বিশাল কাইথ (Vishal Kaith)। তবে তাঁর পরিবর্ত হিসাবে নামী কেউ ছিলেন না। এই মরশুমে প্রথম একাদশে খেলার লড়াইয়ে বিশালকে টক্কর দেবেন ধীরজের প্রথম সারির গোলরক্ষক।
Homecoming 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/RRJfqX2FLK
Advertisement— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 24, 2024
ধীরজ প্রথম নজরে আসনে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। দেশের মাটিতে আয়োজিত সেই বিশ্বকাপে প্রশংসিত হয় ফুটবল মহলে। পরে ইন্ডিয়ান অ্যারোজের (Indian Arrows) হয়ে আই লিগে খেলা শুরু করেন তিনি। আইএসএলে এর আগে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন তিনি। গত তিন মরশুম এফসি গোয়াতে ছিলেন তিনি। ৩ মরশুমে গোয়ার হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন তিনি।
[আরও পড়ুন: গুজরাট টাইটান্স ছাড়ছেন নেহেরা! আইপিএল সংসারে ঢুকে যেতে পারেন যুবরাজ]
ধীরজ একটা সময় সবুজ-মেরুন জার্সিতেও খেলেছেন। তবে সেবার বেশি সুযোগ না পাওয়ায় মোহনবাগান (Mohun Bagan) ছাড়েন। ফের সবুজ মেরুন জার্সি গায়ে চাপাবেন তিনি। আগামী মরশুমে বিশাল কাইথের ডেপুটি হিসাবে দেখা যাবে তাঁকে। ফলে অনেকটাই শক্তিশালী হল মোহনবাগানের গোলকিপিং বিভাগ।
[আরও পড়ুন: অধিনায়কত্ব হারিয়েও বিবাদ নেই সূর্যর সঙ্গে, গম্ভীর জমানার শুরুতেই বোঝালেন হার্দিক]
চলতি মরশুমে তিন বিশ্বকাপারকে সই করিয়ে আক্রমণভাগকে শক্তিশালী করেছে মোহনবাগান। দিমি পেত্রাতস, জ্যাসন কামিন্স, জেমি ম্যাকলারেনদের নিয়ে আক্রমণভাগ শক্তিশালী হলেও রক্ষণ এবং গোলকিপিং বিভাগে চিন্তা ছিল। গোলকিপিংয়ের চিন্তা আপাতত মিটল।
সর্বশেষ খবর
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?
-
‘স্মৃতিভ্রংশে’ ভুগছিল চ্যাটজিপিটি, সতর্ক ওপেনএআই, এবার আপনাকে ভুলবে না চ্যাটবট!