Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Jose Mourinho

এক যুগ পর রিয়ালে ফিরছেন মোরিনহো, ব্যালন ডি’অর জয়ী তারকাকে সই করানোই প্রথম লক্ষ্য

স্পেনের ক্লাবে যে বিশৃঙ্খলা, তা থেকে উদ্ধার করতে 'দ্য স্পেশাল ওয়ান'ই ভরসা! ২ বছরের চুক্তিতে পর্তুগিজ কোচের বের্নাব্যুতে ফেরা নিশ্চিত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ২০:০২

options
link
এক যুগ পর রিয়ালে ফিরছেন মোরিনহো, ব্যালন ডি’অর জয়ী তারকাকে সই করানোই প্রথম লক্ষ্য zoom
জোসে মোরিনহো। ফাইল ছবি
Advertisement

জল্পনার অবসান। প্রায় এক যুগ পর রিয়াল মাদ্রিদে ফিরছেন জোসে মোরিনহো (Jose Mourinho)। স্পেনের ক্লাবে যে দুরবস্থা, তা থেকে উদ্ধার করতে ‘দ্য স্পেশাল ওয়ান’ই ভরসা! এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ২ বছরের চুক্তিতে পর্তুগিজ কোচের বের্নাব্যুতে ফেরা নিশ্চিত। জানা গিয়েছে, ইতিমধ্যে ব্যালন ডি’অর জয়ী তারকাকে অন্য দল থেকে ছিনিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মোরিনহো।

তবে সবার আগে ভিতরের সমস্যা মেটাতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদে যে বিশৃঙ্খল অবস্থা, তা আগে দেখা যায়নি। মরশুমের শুরুতে জাবি আলোন্সোকে কোচ করে আনা হলেও মাঝপথে ছাঁটাই করা হয়। কোচ করা হয় আলভারো আরবেলোয়া। কিন্তু গত মরশুমের মতো এবারও ট্রফিহীন থাকতে হয়েছে স্পেনের ক্লাবকে। এদিকে ড্রেসিংরুমে ফেদেরিকো ভালভার্দেকে মেরে অজ্ঞান করে দিয়েছেন সতীর্থ অরেলিয়েন চুয়ামেনি। এরপর এমবাপেকে ‘চতুর্থ স্ট্রাইকার’ বলে খোঁচা দিয়েছেন কোচ। বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে হেরেছে। আবার রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদেরই আক্রমণ করেছেন।

Advertisement

রিয়াল ম্যানেজমেন্ট মনে করছে, এই বিশৃঙ্খলা থেকে বের করতে মোরিনহো আদর্শ লোক। এর আগে রোনাল্ডো, র‍্যামোস, বেঞ্জেমাদের মতো তারকাদের সামলেছেন। এই মুহূর্তে মোরিনহো পর্তুগালের ক্লাব বেনফিকার কোচের পদে রয়েছেন। সেখান থেকে রিয়ালে আনতে বেনফিকাকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। ১৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে প্রথম কাকে সই করাবেন, সেটা নাকি ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন মোরিনহো। তাঁর লক্ষ্য ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার রড্রি। ২০২৪ সালে ব্যালন ডি’অর জেতেন স্প্যানিশ ফুটবলার।

উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মোরিনহো। ১০০ পয়েন্ট নিয়ে লা লিগা জিতেছিলেন। এছাড়া কোপা ডেল রে ও সুপার কোপা জেতেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.