সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি (Lionel Messi) যে বার্সেলোনায় থাকছেন না, সেটা এখন নতুন খবর নয়। বার্সা (Barcelona) ছেড়ে মেসি কোথায় ক্লাব ফুটবলে নতুন ইনিংস শুরু করেন, সেটা নিয়েই যাবতীয় জল্পনা। মেসিকে সই করানোর ব্যাপারে পিএসজির (PSG) সঙ্গে বেশ কয়েকটা ক্লাবও লড়াইয়ে নেমে পড়েছে। তার মধ্যে রয়েছে চেলসি। প্রিমিয়ার লিগের দলটি দৌড়ে থাকলেও মেসির পিএসিজতে যাওয়া একরকম প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছে।
বিদেশি মিডিয়ার খবর অনুযায়ী আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে নাকি দু’বছরের চুক্তি করতে চলছে ফরাসি ক্লাব। মেসির সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে। এমনকী, পিএসজিতে গিয়ে তিনি কত নম্বর জার্সি পরবেন, সেটাও নাকি ঠিক হয়ে গিয়েছে। যা শোনা যাচ্ছে, তাতে পিএসজিতে দশ নম্বর জার্সিতে সম্ভবত দেখা যাবে না মেসিকে। তাঁকে ১৯ নম্বর জার্সিতে দেখা যেতে পারে।
[আরও পড়ুন: গোটা ভারতের ‘হার্টথ্রব’ Neeraj Chopra কি প্রেম করেন? রহস্য ফাঁস করলেন বোন]
ফুটবল জগতে এলএম টেন হিসেবেই পরিচিতি তাঁর। দশ নম্বর জার্সিতেই খেলছেন দীর্ঘদিন। অথচ পিএসজি-তে সই করলে সেই ‘পরিচয়’ই বদলে যেতে পারে মেসির! তাহলে ঠিক কী কারণে বদলে যাচ্ছে আর্জেন্টাইন মহাতারকার জার্সি নম্বর? আসলে মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক কতটা ভাল, সেটা আর নতুন করে বলার প্রয়োজন হয় না। মেসির পিএসজিতে যাওয়ার একটা বড় কারণ হতে চলেছেন নেইমার। কোপা আমেরিকা (Copa America) ফাইনালের পরও দেখা গিয়েছিল, মেসিকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন ব্রাজিলীয় পোস্টার বয়। আর পিএসিজতে নেইমারের (Neymar) জার্সি নম্বর হল ১০। তাই মনে করা হচ্ছে, মেসি নিজেই দশ নম্বর জার্সি চাইছেন না। তবে এটাও বলাবলি চলছে, নেইমার আবার নিজেও মেসিকে সম্মান জানানোর জন্য দশ নম্বর জার্সি ছেড়ে দিতে পারেন। আর কয়েক দিনের মধ্যেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: পেটের টানে বক্সিং ছেড়ে পার্কিং লটে টিকিট বিক্রি জাতীয় স্তরের মহিলা বক্সারের]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা