Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Miguel Figueira

ইস্টবেঙ্গলকে বিদায় মিগুয়েলের, মোহনবাগানে সই সময়ের অপেক্ষা?

বুধবার তিনি স্যোশাল মিডিয়ায় ইস্টবেঙ্গল ছাড়ার কথা সরকারিভাবে জানিয়ে দিয়েছেন। মনে করা হচ্ছে তাঁর ইস্টবেঙ্গলে যোগ সময়ের অপেক্ষা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৫:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৫:১৫

options
link
ইস্টবেঙ্গলকে বিদায় মিগুয়েলের, মোহনবাগানে সই সময়ের অপেক্ষা? zoom
ইস্টবেঙ্গল জার্সিতে মিগুয়েল। ফাইল ছবি।
Advertisement

ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে এবার মোহনবাগানের পথে মিগুয়েল ফিগুয়েরা! বুধবার তিনি স্যোশাল মিডিয়ায় ইস্টবেঙ্গল ছাড়ার কথা সরকারিভাবে জানিয়ে দিয়েছেন। মনে করা হচ্ছে তাঁর ইস্টবেঙ্গলে যোগ সময়ের অপেক্ষা।

কয়েক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল মোহনবাগানের সঙ্গে কথা চালাচ্ছেন এই মিডিও। তাঁর বুধবারের পোস্টের পর সেই জল্পনা আরও প্রবল হল। তিনি লেখেন, ‘বন্ধুরা তোমাদের থেকে বিদায় জানাতে হচ্ছে। এই ঐতিহ্যশালী ক্লাবে খেলতে পেরে আমি সম্মানিত। আগামীর সাফল্যের জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ।’ এখন দেখার বিষয় জল্পনা সত্যি করে আদৌ মোহনবাগান তাঁর নাম সরকারিভাবে ঘোষণা করে কিনা। সূত্রের দাবি, মোহনবাগানের সঙ্গে তাঁর কথাবার্তা চূড়ান্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইস্টবেঙ্গলের আইএসএল জয়ের নেপথ্যে মিগুয়েলের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকেই ধরে নিয়েছিলেন আগামী মরশুমেও লাল-হলুদ জার্সিতেই দেখা যাবে মিগুয়েলকে। কিন্তু ব্রাজিলীয় মিডফিল্ডারের আচমকা ঘোষণায় রীতিমতো হতাশ হয়ে পড়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এবং একপ্রকার ধরেই নেওয়া হচ্ছে, মোহনবাগানের তরফে মিগুয়েলের নাম ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে ফিটনেস পরীক্ষায় পাশ করলেই মিগুয়েলকে সই করিয়ে ফেলবে সবুজ-মেরুন শিবির।

এদিকে বৃহস্পতিবারই জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার রাহুল ভেকে এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন সবুজ-মেরুন শিবিরে। সেন্টার-ব্যাক হিসাবে পরিচিত হলেও রাইট-ব্যাক পজিশনেও সমান দক্ষ রাহুল। জাতীয় দলের হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলার পাশাপাশি অধিনায়কের দায়িত্বও সামলেছেন তিনি। আইএসএলের মঞ্চে কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এবং বেঙ্গালুরু এফসির মতো ক্লাবের হয়ে ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছেন। রক্ষণে ভরসা জোগানোর পাশাপাশি সেট-পিস থেকেও গোল করার ক্ষমতা রয়েছে তাঁর। কলকাতার ফুটবল সংস্কৃতির সঙ্গে রাহুলের পরিচয় নতুন নয়। আগে ইস্টবেঙ্গলের জার্সিতে কলকাতা ডার্বিতে খেলেছেন। গোলও করেছেন। ফলে মোহনবাগান সমর্থকদের আবেগ, প্রত্যাশা ও ক্লাবের ঐতিহ্য সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.