বিশ্বকাপে (FIFA World Cup 2026) প্রথম ম্যাচেই আটকে গিয়েছে ব্রাজিল। ১-১ গোলে ড্র করেছে মরক্কোর সঙ্গে। হাইতির বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য পাঁচবারের বিশ্বসেরাদের। তবে সেই ম্যাচের আগে বিতর্ক শুরু হয়েছে দায়িত্বপ্রাপ্ত রেফারিকে ঘিরে। ফিলাডেলফিয়ায় ব্রাজিল-হাইতি ম্যাচে দায়িত্বে থাকবেন স্প্যানিশ রেফারি আলেজান্দ্রো হার্নান্ডেজ হার্নান্ডেজ। তাঁর সহকারী হিসেবে থাকবেন স্পেনেরই জোসে এনরিক নারাঞ্জো এবং দিয়েগো স্যাঞ্চেজ।
এই বিষয়ে আরও খবর
চতুর্থ এবং পঞ্চম রেফারি যথাক্রমে সুইজারল্যান্ডের স্যান্দ্রো স্কায়েরের এবং স্টেফান ডি আলমেইদা। ভিএআর রুমে কারা থাকবেন, তা এখনও জানানো হয়নি। তবে এদের মধ্যে বিতর্ক প্রধান রেফারি আলেজান্দ্রোকে নিয়েই। এর আগে এবার প্রতিযোগিতায় স্কটল্যান্ড বনাম হাইতি ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। ক্যানারি আইল্যান্ডের এই রেফারি অতীতে জানিয়েছেন, তিনি বার্সেলোনার ভক্ত। আর প্রিয় ফুটবলার হিসেবে উল্লেখ করেছেন প্রবাদপ্রতিম ব্রাজিলিয়ান ফুটবলার রোমারিওর নাম। ফলে রোমারিও দেশের ম্যাচে তাঁকে দায়িত্ব দেওয়ায় প্রশ্ন উঠছে ফিফার সিদ্ধান্ত নিয়ে।
আলেহান্দ্রো অবশ্য রোমারিও নিয়ে নিজের অনুরাগের কথা জানিয়েছিলেন ১৯৯৪ সালে এক সাক্ষাৎকারে। সেসময় তাঁর বয়স মোটে ১১। এমনিতেই ক্যানারি আইল্যান্ডের বাসিন্দাদের মধ্যে বার্সার প্রভাব একটু বেশিই। কৈশোরের দোরগোড়ায় থাকা আলেহান্দ্রোও তাই উল্লেখ করেছিলেন কাতালান জায়ান্ট এবং সেসময় দলের প্রধান তারকা রোমারিওর কথা। পরবর্তীতে তিনি রেফারি হওয়ার পর সেই মন্তব্য নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। স্পেনের ক্লাব ফুটবলে তাঁকে ম্যাচ দেওয়া নিয়ে বারবার সরবও হয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের বর্তমান কর্তা এবং প্রাক্তন ফুটবলার এমিলিও বুত্রাগুয়ানোও সমালোচনা করেছেন আলেজান্দ্রোর। এবার তাঁকে নিয়ে বিতর্ক শুরু বিশ্বকাপেও।
উল্লেখ্য, ব্রাজিলের প্রথম ম্যাচের রেফারিকে নিয়েও বিতর্ক বেঁধেছিল। মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচের রেফারি ছিলেন স্লাভকো ভিনচিচ। ৪৬ বছরের এই স্লোভেনিয়ান রেফারি গত কয়েক বছরে একটার পর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলিয়েছেন স্নাভকো। তারমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগের ফাইনালের মতো মঞ্চও রয়েছে। তবে বছর ছয়েক আগে দেহব্যবসা, মাদক পাচার এবং বেআইনি অস্ত্র ব্যবসার অভিযোগে স্লাভকোকে আটক করেছিল পুলিশ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
জায়গা হয়নি মন্ত্রিসভায়, ‘প্যানেল অফ চেয়ারম্যানে’র সদস্য পদে বারাসতের বিধায়ক শংকর
-
দুর্নীতিতে অভিযুক্তরা কীভাবে শিক্ষক নিয়োগের দায়িত্বে? বিস্মিত হাই কোর্ট
-
জনতার ‘ডিমোক্রেসি’তে বিপন্ন তৃণমূল! শুভেন্দুর সংযমের বার্তা, ‘জোট বেধে বাড়ি যাওয়ার দরকার নেই’
-
দেশের আর্থিক জাগরণের ভিত্তি, এনএসই-র হাত ধরে বিনিয়োগকারীর দেশে পরিণত হয় ভারত
-
আফ্রিকার বিমানবন্দরে রক্তস্রোত! নাইজারে আল কায়দায় শাখা গোষ্ঠীর হামলায় মৃত অন্তত ৩৫




