Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Mohun Bagan

‘ডার্বিতে গোল করতে চাই’, মোহনবাগানে সই করে লক্ষ্যের কথা জানালেন রাহুল ভেকে

সেন্টার-ব্যাক হিসাবে পরিচিত হলেও রাইট-ব্যাক পজিশনেও সমান দক্ষ রাহুল। জাতীয় দলের হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলার পাশাপাশি অধিনায়কের দায়িত্বও সামলেছেন তিনি।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৮:২৩

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৮:২৩

options
link
‘ডার্বিতে গোল করতে চাই’, মোহনবাগানে সই করে লক্ষ্যের কথা জানালেন রাহুল ভেকে zoom
রাহুল ভেকে। ফাইল ছবি।
Advertisement

রক্ষণভাগ আরও মজবুত করতে বড় চমক মোহনবাগানের (Mohun Bagan)। জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার রাহুল ভেকে এক বছরের চুক্তিতে যোগ দিলেন সবুজ-মেরুন শিবিরে। সেন্টার-ব্যাক হিসাবে পরিচিত হলেও রাইট-ব্যাক পজিশনেও সমান দক্ষ রাহুল (Rahul Bheke)। জাতীয় দলের হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলার পাশাপাশি অধিনায়কের দায়িত্বও সামলেছেন তিনি।

আইএসএলের মঞ্চে কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এবং বেঙ্গালুরু এফসির মতো ক্লাবের হয়ে ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছেন। রক্ষণে ভরসা জোগানোর পাশাপাশি সেট-পিস থেকেও গোল করার ক্ষমতা রয়েছে তাঁর। কলকাতার ফুটবল সংস্কৃতির সঙ্গে রাহুলের পরিচয় নতুন নয়। আগে ইস্টবেঙ্গলের জার্সিতে কলকাতা ডার্বিতে খেলেছেন। গোলও করেছেন। ফলে মোহনবাগান সমর্থকদের আবেগ, প্রত্যাশা ও ক্লাবের ঐতিহ্য সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা রয়েছে।

Advertisement

চুক্তিতে সই করার পর রাহুল বলেন, “যে কোনও ভারতীয় ফুটবলারের কাছেই মোহনবাগানে খেলার স্বপ্ন থাকে। দেশের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত, রোমাঞ্চিত। এখানে আমার ভারতীয় দলের সতীর্থরা অনেকেই খেলে। তাই মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না। অভিজ্ঞতা ও নিজের দক্ষতা দিয়ে দলকে সাহায্য করতে আমি তৈরি। কোচ আমাকে সুযোগ দিলে নিজের সেরাটা দেব।”

মোহনবাগানের ট্রফি জয়ের মানসিকতার সঙ্গে নিজের ভাবনার মিল রয়েছে বলেও জানান জাতীয় দলের এই ডিফেন্ডার। তাঁর কথায়, “কেরল, মুম্বই, বেঙ্গালুরুর মতো দলের জার্সিতে নিয়মিত আইএসএল-সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছি। বিপক্ষে দলে খেলার সুবাদে জানি মোহনবাগান কতটা শক্তিশালী দল নিয়ে নামে। এবারও দেশের সেরা দল হতে চলেছে মোহনবাগানের। ভারতের জার্সিতে ও বিভিন্ন ক্লাবের হয়ে প্রচুর ম্যাচ খেলেছি। ট্রফি জিতেছি। এবার আমার লক্ষ্য সবুজ-মেরুন জার্সিতে ডার্বি জেতা, চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়া।”

শুধু আইএসএল নয়, প্রত্যেক প্রতিযোগিতায় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে মোহনবাগান। এমনটাই মনে করেন রাহুল। তিনি বলেন, “সব ট্রফি জেতার জন্যই দল তৈরি করে মোহনবাগান। যা আমার ভাবনার সঙ্গে মেলে।” ডার্বি নিয়ে রাহুলের মন্তব্য, “কলকাতা আমার কাছে নতুন নয়। আমি ইস্টবেঙ্গলে খেলেছি। সবারই নিশ্চয়ই মনে আছে, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমি মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে গোল করেছিলাম। জিতেওছিলাম। এবার সেটা উলটে দেওয়ার সুযোগ এসেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে ডার্বি জেতার ইচ্ছে আছে। এখানে সই করার সময়, এই প্রতিজ্ঞাটা বুকে নিয়েই সই করেছি। দেখা যাক সেই স্বপ্ন পূরণ করতে পারি কি না।” অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা – সব মিলিয়ে রাহুল ভেকের আগমন মোহনবাগান রক্ষণভাগে নতুন শক্তি যোগ করবে বলেই মনে করছেন ফুটবল মহল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.