Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Mohammedan Sporting, Kolkata Premire League 2023

CFL 2023: কলকাতা লিগে ফিরতেই এফসিআই-কে ৩-১ গোলে হারাল মহমেডান

চলতি কলকাতা লিগে এখনও অবধি ছয় ম্যাচ খেলে এটি মহমেডানের পঞ্চম জয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৩, ১৯:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৩, ১৯:২৩

options
link
CFL 2023: কলকাতা লিগে ফিরতেই এফসিআই-কে ৩-১ গোলে হারাল মহমেডান zoom
ঘরের মাঠে মহমেডানের দাপুটে জয়। ছবি: টুইটার
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপে (Durand Cup 2023) শুরুটা একেবারেই ভাল হয়নি। তবে কলকাতা লিগে (Kolkata Premire League 2023) ফিরতেই ফের চেনা ছন্দে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ডুরান্ড কাপে আইএসএল-এর অন্যতম সেরা দল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হার দিয়ে শুরু করলেও, মঙ্গলবার অর্থাৎ ৮ আগস্ট নিজেদের ঘরের মাঠে এফসিআইকে ৩-১ ব্যবধানে হারাল সাদা-কালো বাহিনী। চলতি কলকাতা লিগে এখনও অবধি ছয় ম্যাচ খেলে এটি তাদের পঞ্চম জয়।

ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল মহমেডান স্পোর্টিংয়ের। গোল যেন সময়ের অপক্ষা ছিল। সেই অপেক্ষা মিটল ২৯ মিনিটে। তন্ময় ঘোষ এগিয়ে দেন মহমেডানকে। একের সঙ্গে দুইয়ের মতো ৬ মিনিটের ব্যবধানে মহমেডান স্পোর্টিংয়ের স্কোরলাইন হয়েছিল ২-০। লাগাতার আক্রমণের চাপে এফসিআই-এর আত্মঘাতী গোলে স্কোরলাইন ২-০ হয়। প্রথমার্ধে এই স্কোরলাইনই থাকে।

Advertisement

[আরও পড়ুন: ইন্টার মায়ামিতে যোগ দিয়েই কোন বিশেষ রেকর্ড গড়লেন মেসি? জেনে নিন]

জোড়া গোলে এগিয়ে থাকলেও লিড বাড়ানোর দিকেই নজর ছিল মহমেডান স্পোর্টিংয়ের। দ্বিতীয়ার্ধে অবশ্য পেনাল্টি থেকে এক গোল শোধ করে এফসিআই। মাত্র ১ গোলের লিড সুরক্ষিত নয়। সাদা-কালো ব্রিগেড আক্রমণের ধার বাড়ায়। ৭৯ মিনিয়ে ডেভিডের গোলে স্কোর লাইন মহমেডানের পক্ষে ৩-১ হয়। ম্যাচ শেষ হয় এই ফলেই।

[আরও পড়ুন: গোরাদের অভব্যতা! নাইজেরীয় ফুটবলারকে পায়ে পিষে দিলেন ইংরেজ খেলোয়াড়]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.