সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএল-এর প্রথম মরশুমে অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি গায়ে ফুটবলপ্রেমীদের মন জয় করেছিলেন ফিকরু তেফেরা। গোলের পর তাঁর সামার সল্ট এখনও দর্শকদের মনে উজ্জ্বল। বর্তমানে আইএসএল-এ আর দেখা যায় না আইভরি কোস্টের স্ট্রাইকারকে। কোথায় গেলেন তিনি? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভারতীয় ফুটবলভক্তদের মাথায়। মাঝে শোনা গিয়েছিল ময়দানের দুই প্রধানের সঙ্গেও নাকি কথাবার্তা হয়েছিল তাঁর। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বিরাট কোহলিদের খেলা দেখতে গিয়ে ফিকরু জানিয়েছিলেন, মোহনবাগানের জার্সি গায়ে খেলতে ইচ্ছুক তিনি। ইস্টবেঙ্গলে খেলার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু না, আপাতত সবুজ-মেরুন বা লাল-হলুদ নয়, সাদা-কালো জার্সি গায়ে চাপিয়ে কলকাতায় ফিরতে চলেছেন তারকা স্ট্রাইকার।
[মাত্র ১৬ বছর বয়সে বিশ্বকাপে সোনা জিতে নজির ভারতীয় শুটার মনুর]
হ্যাঁ, ঠিকই পড়েছেন। সব ঠিকঠাক থাকলে আসন্ন আই লিগ দ্বিতীয় ডিভিশনে মহামেডানের হয়েই খেলতে দেখা যাবে ফিকরুকে। কিন্তু আচমকা তাঁর মহামেডানে আগমনের কারণ কী? সোমবার শতাব্দী প্রাচীন ক্লাবের তরফে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, উইলিস প্লাজাকে ছেড়ে দিচ্ছে তারা। জাতীয় দায়িত্ব পালনের জন্য টুর্নামেন্টের অর্ধেক সময়টাই আই লিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচ খেলতে পারবেন না তিনি। প্রথম দু’টি ম্যাচ খেলেই তাঁকে দেশে ফিরতে হত। পরের পাঁচ ম্যাচে প্লাজাকে পেত না দল। আর সেই কারণেই সমঝোতার মাধ্যমেই প্রাক্তন ইস্টবেঙ্গল স্ট্রাইকারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সাদা-কালো কর্তারা। তাঁর বিকল্প হিসেবেই দলে যোগ দিতে চলেছেন ফিকরু বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহেই তিনি শহরে চলে আসছেন বলেও খবর।
[শ্রীলঙ্কায় নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বিরাটহীন টিম ইন্ডিয়া]
জানুয়ারি মাসের ট্রান্সফার উইনডোতে গোকুলাম থেকে মহামেডানে যোগ দিয়েছেন কামো স্টেফানে। ত্রিনিদাদ ও টোবাগোর ফরোয়ার্ড প্লাজার পাশে খেলতেই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। প্লাজাকে পাশে পাওয়ায় যে দলের ফরোয়ার্ড লাইন শক্তিশালী হবে, সে কথাও জানিয়েছিলেন কামো। কিন্তু দেশে ফিরতেই হবে প্লাজাকে। তাই আই লিগ দ্বিতীয় ডিভিশনে স্বদেশি ফিকরুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কামো। ময়দানে আপাতত এ খবরই শোনা যাচ্ছে। কলকাতার ময়দানে ফিকরুর ফেরার খবর ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছে। কিন্তু সব ছেড়ে কেন দ্বিতীয় ডিভিশনের ক্লাবে সই করতে চলেছেন ফিকরু? এ প্রশ্নের উত্তর অবশ্য এখনও অধরাই।
সর্বশেষ খবর
-
রণবীর নাকি মহেশবাবু? ‘বারাণসী’ ছবির অভিনেতার লুক ফাঁস হতেই নেটভুবনে ট্রেন্ডিং শ্রীরাম!
-
আমিরের মতো বারবার নতুন মানুষে আসক্তি! নেপথ্যে অভিজ্ঞতার তৃষ্ণা? জানাচ্ছেন মনোবিদরা
-
দোরগোড়ায় শ্রাবণ মাস, আকন্দ গাছ ঘরে রাখলে রুষ্ট হতে পারেন মহাদেব! কী বলছে বাস্তু?
-
‘হ্যারিও কি ট্রাম্পকে ফোন করবে?’, মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে কটাক্ষ ইংল্যান্ড কোচের
-
দলে লম্পট-রাজ! হুমায়ুনকে বিঁধে এবার পদ ছাড়লেন জেলা সভাপতি