Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Mohammedan Sporting Club

‘ক্লাব বাঁচাতে ইনভেস্টর আনুন’, এবার নওশাদ-হুমায়ুনের দ্বারস্থ মহামেডান

ক্লাবের সংকটের পরিস্থিতিতে মহামেডান কর্তারা চাইছেন, নওশাদ সিদ্দিকী বা হুমায়ুন কবীরের মতো যারা ক্লাবে স্পনসর আনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন, তারা এবার এগিয়ে আসুন।

প্রসূন বন্দ্যোপাধ্যায়
প্রসূন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ১৯:৩৮

link
প্রসূন বন্দ্যোপাধ্যায়
প্রসূন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ১৯:৩৮

options
link
‘ক্লাব বাঁচাতে ইনভেস্টর আনুন’, এবার নওশাদ-হুমায়ুনের দ্বারস্থ মহামেডান zoom
ফাইল ছবি।
Advertisement

ইনভেস্টর সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে মহামেডান। দীর্ঘদিন আই লিগ খেলতে হয়েছে স্পনসরদের গড়িমসির মধ্যে। আইএসএলে পদার্পণের পরও পরিস্থিতি বদলায়নি। রাজ্যের বিগত সরকারের আমলে মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হয়েছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। এবার ক্লাবের স্পনসর সমস্যা মেটাতে রাজ্যের দুই সংখালঘু বিধায়ক তথা দুই আলাদা রাজনৈতিক দলের প্রধান নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবীরের দ্বারস্থ হলেন মহামেডান কর্তারা।

গত দুই মরশুম আইএসএলে খেলছে মহামেডান। কিন্তু স্পনসর সমস্যায় ক্লাবের মাথায় এখন ১৩ কোটির দেনা। সেই সঙ্গে আগামী মরশুমের জন্য বিনিয়োগ করতে হবে। দল গড়ে সুষ্ঠুভাবে ক্লাব পরিচালনা করতে হবে। অথচ ক্লাবকর্তাদের হাতে কোনও স্পনসর নেই। কয়েক মাস আগে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রধান নওশাদ সিদ্দিকী দাবি করেছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পাশে দাঁড়িয়েছেন, সেভাবে মহামডেনের পাশে দাঁড়াননি। সাদা-কালো ব্রিগেডের সঙ্গে ছাগলের তৃতীয় সন্তানের মতো আচরণ করা হচ্ছে। সেসময় নওশাদ দাবি করেন, ক্লাব চাইলে তিনিই স্পনসরের ব্যবস্থা করতে পারবেন। শোনা যায়, কিছুদিন আগে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরও মহামেডানের সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখন ক্লাবের সংকটের পরিস্থিতিতে মহামেডান কর্তারা চাইছেন, নওশাদ সিদ্দিকী বা হুমায়ুন কবীরের মতো যারা ক্লাবে স্পনসর আনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন, তারা এবার এগিয়ে আসুন। ক্লাবের তরফে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবীরকে একযোগে চিঠি দিয়েছে ক্লাব। একই সঙ্গে বাঙ্কারহিল কর্তা দীপক সিংকেও চিঠি দেওয়া হয়েছে। ক্লাব কর্তারা বলছে, “আমরা সোশাল মিডিয়ার মাধ্যমে শুনেছি যে ওনারা মহামেডান ক্লাবের এই ক্রাইসিসের সময় পাশে দাঁড়াতে আগ্রহী। তাই ওনাদের কী দৃষ্টিভঙ্গি সেটা জানতে আমরা আগ্রহ দেখিয়েছি।”

নওশাদকে লেখা চিঠিতে বলা হয়েছে, “আপনি যেভাবে আমাদের ক্লাবকে সাহায্য করতে আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা আপ্লুত। আমরা এটাও জানতে পেরেছি যে আপনার কোনও প্রতিনিধিকে ক্লাবের উন্নয়নের জন্য নিয়োগ করতে চান। আমরা এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কী জানতে চাই। ইনভেস্টর নিয়ে কী ভাবছেন, আপনার বৃহত্তর ভাবনা কী- সবটাই জানতে চাই।” হুমায়ুন কবীরকে লেখা চিঠিতে আবার তাঁকে সরাসরি ক্লাব প্রশাসনে যোগ দেওয়ার আর্জি জানানো হয়েছে। হুমায়ুনকে ক্লাবে এসে কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতেও আহ্বান জানিয়েছেন মহামেডান কর্তারা। তবে সাদা-কালো কর্তারা এখানেই থামবেন না। সমস্যা না মিটলে আগামী দিনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও দ্বারস্থ হতে পারেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.