Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Mohun Bagan

বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের

সব ঠিক থাকলে কলকাতা লিগের ডার্বির আগেই সুপার সিক্সে খেলা নিশ্চিত করে ফেলবে কলকাতার দুই প্রধান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১৫:৩২

options
link
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের zoom
ফাইল ছবি।
Advertisement

সব ঠিক থাকলে কলকাতা লিগের ডার্বির আগেই সুপার সিক্সে খেলা নিশ্চিত করে ফেলবে কলকাতার দুই প্রধান। শনিবার বিকেলে রেলওয়ে এফসি-র বিরুদ্ধে ৩-১ গোলে জয়। এবং রাতে লিগে আর না নামার কথা জানিয়ে আইএফএ-কে বেহালা এসএসএ-এর চিঠি। দুইয়ের সুবাদে লিগের সুপার সিক্সে পৌঁছে গেল মোহনবাগান (Mohun Bagan)। তবে সুপার সিক্সে খেলতে ইস্টবেঙ্গলের দরকার আরও একটা পয়েন্ট।

শনিবার বিকালে রেলকে বেলাইন করে ৯ ম্যাচে ১৯ পয়েন্টে যায় সবুজ-মেরুন। মোহনবাগানের পরের ম্যাচ ছিল বেহালার বিরুদ্ধে। তারা সেই ম্যাচ না খেলার কথা জানানোয় কার্যত দশ ম্যাচে ২২ পয়েন্ট হয়ে গেল কোচ বাস্তব রায়ের দলের। ইস্টবেঙ্গল ছাড়া অন্য কোনও দলই পয়েন্টের বিচারে টপকে যেতে পারবে না মোহনবাগানকে। মজার কথা হল এই মুহূর্তে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে মোহনবাগানের উপরে থাকলেও তাঁরা এখনও সুপার সিক্সে নিশ্চিত নয়। রবিবার কাস্টমসের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট পেতে হবে লাল-হলুদকে।

Advertisement

আগেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছিল ভবানীপুর। শনিবার নিশ্চিত হয়েছে মোহনবাগান। বস্তুত গ্রুপ থেকে সুপার সিক্সের লড়াই এখন শুধু ইস্টবেঙ্গল ও কাস্টমসের মধ্যে। রবিবারই ইস্টবেঙ্গল মাঠে মুখোমুখি হচ্ছে দু’পক্ষ। যে ম্যাচে ড্র করলেই সুপার সিক্সে পৌঁছে যাবে লাল-হলুদ শিবির। লিগে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপে দু’নম্বরে রয়েছে লাল-হলুদ। সেখানে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে কাস্টমস। ফলে একটা পয়েন্ট পেলেই প্রথম তিনে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে যাবে গত দু’বারের চ্যাম্পিয়নদের।

এই মুহূর্তে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে ভবানীপুর। ইস্টবেঙ্গলের আর গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি। তার মধ্যে একটি ডার্বি। এই তিন ম্যাচ জিতলে তবে তারা ২৯ পয়েন্ট পৌঁছাতে পারবে। এর বাইরে কোনও দলেরই ভবানীপুরকে পিছনে ফেলার সুযোগ নেই। মোহনবাগান সর্বোচ্চ ২৫ পয়েন্ট পেতে পারে। এবারের লিগে দুই প্রধানের বিরুদ্ধেই অপরাজিত রয়েছে ভবানীপুর। এর মধ্যে মোহনবাগানের বিরুদ্ধে জয় পেয়েছেন তাঁরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.