সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে হাজারো মন্দের মধ্যে ক্রীড়াপ্রেমীদের ভাল খবর। ঘোষিত হল ২০২২ কাতার বিশ্বকাপের দিনক্ষণ। বুধবার আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হল ২০২২ সালের ২১ নভেম্বর সূচনা হবে ফুটবল বিশ্বকাপের। তবে অন্যান্যারের থেকে এবারের সূচি অনেকটাই আলাদা।
ফিফা (FIFA) ও কাতারের সুপ্রিম কমিটির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ৬০ হাজার দর্শকাসন যুক্ত আল খোরের আল বায়াত স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। আর ফাইনালের আসর বসবে ১৮ ডিসেম্বর দোহার লুলেইল স্টেডিয়ামে। যেখানে একসঙ্গে ৮০ হাজার দর্শক বসে ম্যাচ উপভোগ করতে পারবেন। এবার গ্রুপ পর্বে দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যে কারণে এই পর্বে দিনে চারটি করে ম্যাচ আয়োজিত হবে। হ্যাঁ, একদিনে বিশ্বকাপের চারটি ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। ১২ দিন এভাবেই চলবে গ্রুপ পর্বের ম্যাচ। প্রথম ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বেলা ১টায়। প্রতিটি ম্যাচের মধ্যে রাখা হতে পারে তিন ঘণ্টার ব্যবধান। দিনের শেষ ম্যাচ শুরু রাত ১০টায়। কাতারের মোট আটটি স্টেডিয়ামে হবে খেলা। তাই প্রতিদিন ম্যাচের পরিমাণ বেশি হলেও সমস্যা হবে না।
[আরও পড়ুন: দেশে ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, এবার স্থগিত হতে চলেছে ভারত-ইংল্যান্ড সিরিজ!]
🚨 2022 #WORLDCUP MATCH SCHEDULE 🚨
🏆 It all starts in Qatar on Monday 21 November 2022 🌏
🗓️👉 https://t.co/tIvYvRoy5j pic.twitter.com/yQvgGczszK
— FIFA World Cup (@FIFAWorldCup) July 15, 2020
এরপর শুরু হয়ে যাবে শেষ ১৬-র লড়াই। দিনে হবে দুটি করে ম্যাচ। দুদিনের বিরতির পর কোয়ার্টার ফাইনালে গড়াবে টুর্নামেন্ট। শেষ আট ও শেষ চারের লড়াইয়ের জন্য দু’দিন করে সময় রাখা হয়েছে।
দু’বছর পর জমকালো বিশ্বকাপ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাতার। ঢেলে সাজানো হচ্ছে প্রতিটি স্টেডিয়ামকে। যে দুটি স্টেডিয়ামে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে, তার কাজ এখনও চলছে। করোনা মহামারীর জেরে কাজে বাধাও এসেছে। তবে প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর কাতার।
[আরও পড়ুন: প্রথম ক্যারিবিয়ান স্ট্রাইকার হিসেবে মহামেডানে সই করলেন প্লাজা, দলকে আই লিগে পৌঁছনোই লক্ষ্য]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক