Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Mohun Bagan

মোহনবাগনের সভাপতি দেবাশিস, সহ-সভাপতির তালিকায় কুণাল-সৌমিক, ঘোষণা সচিব সৃঞ্জয়ের

সোমবার বিকেলে নতুন কর্মসমিতির প্রথম বৈঠকেই মনোনীত হয়ে গেল মোহনবাগানের নতুন সভাপতি ও সহ-সভাপতিদের নাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৫, ১৮:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৫, ১৮:০৩

options
link
মোহনবাগনের সভাপতি দেবাশিস, সহ-সভাপতির তালিকায় কুণাল-সৌমিক, ঘোষণা সচিব সৃঞ্জয়ের zoom
নিজস্ব চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার মোহনবাগানের সচিবপদে দায়িত্ব গ্রহণ করেছেন সৃঞ্জয় বোস। মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় সচিব হিসেবে সৃঞ্জয় বোসের (Srinjoy Bose) নাম ঘোষণা করেছিলেন। আর এদিন নতুন কর্মসমিতির প্রথম বৈঠকেই মনোনীত হয়ে গেল মোহনবাগানের নতুন সভাপতি ও সহ-সভাপতিদের নাম।

সোমাবার দুপুরে মোহনবাগান ক্লাবে কর্মসমিতির সভায় উপস্থিত ছিলেন সৃঞ্জয় বোস। তিনি মোহনবাগান সভাপতি হিসেবে ঘোষণা করেন দেবাশিস দত্তর নাম। সৃঞ্জয়ের নেতৃত্বে তাতে মান্যতা দিয়েছেন বাকি সদস্য। আর এই পদ্ধতিতেই মনোনীত করা হল সহ-সভাপতিদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Srinjoy Bose announced vice-presidents list

সহ-সভাপতি পদে দেখা যাবে সৌমিক বোস, মানস ভট্টাচার্য, উত্তম কুমার সাহা, কুণাল ঘোষ, দেবাশিস মিত্রকে। সচিব পদের চেয়ারে বসেই শনিবার সৃঞ্জয় বোস জানিয়েছিলেন, সোমবারই তিনি প্রথম কর্মসমিতির বৈঠক ডাকছেন। সে কথার অন্যথা হল না। নতুন কর্মসমিতির প্রথম বৈঠক নিয়ে মোহনবাগান সভ্য-সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। ক্লাবে উপস্থিত হয়েছিলেন কিছু সমর্থক। বাকিরা চোখ রাখছিলেন ক্লাবের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের লাইভে। 

Srinjoy Bose

এদিন বিকেল ৪.১৫ মিনিট সাংবাদিক সম্মেলনে সৃঞ্জয় বোস বলেন, “অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়কে সমস্ত নিয়মাবলি সূত্রবদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে তাঁর পূর্ণ স্বাধীনতা থাকবে। আমাদের লক্ষ্য ছিল, কমিটিতে মহিলাদের অন্তর্ভুক্তি। সেই লক্ষ্যেই আমরা সোহিনী মিত্র চৌবে এবং দীপিকা দাসকে রেখেছি। কার্যকরী কমিটিতে অনেক খেলোয়াড়ই রয়েছেন। আগামী দিনে ক্লাবের স্বার্থে আরও অনেককেই নেওয়া হতে পারে। তাছাড়াও অন্যান্য ক্রীড়াক্ষেত্র-সহ সামাজিক মাধ্যমের দিকটাও আরও ভালোভাবে পরিচালনা করতে হবে।” তাছাড়াও স্বপন সাধন (টুটু) বোসকে নিয়ে তাঁর সংযোজন, “তিনি কোনও পদে না থেকেও সব সময় আমাদের সঙ্গে থাকবেন।”

উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার পর দেবাশিস দত্তকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন সৃঞ্জয় বোস। সেখানে তিনি বলেছিলেন, “আমরা মোহনবাগানের সেরা একাদশ হয়ে সমর্থকদের চাহিদা পূরণ করব। এই দু’টো কমিটি আগেও একসঙ্গে কাজ করেছে। এটা আমাদের কাছেও চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য মোহনবাগান ক্লাবের ভালো। সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের নতুন যে কমিটি হবে, তা শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে।” 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.